জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

পাংশায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে শোক র‍্যালি ও মানববন্ধন

মোঃ হামজা শেখ।।

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে, এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাজবাড়ীর পাংশায় শোক র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় পাংশা প্রেসক্লাবের আয়োজনে শোক র‍্যালিটি প্রেসক্লাবের সামনে মালেক প্লাজা থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা মুখে কালো কাপড় বেঁধে হত্যার প্রতিবাদ জানান।
পরে মালেক প্লাজার সামনে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক আমার দেশের প্রতিনিধি এম.এ জিন্নাহ এবং সঞ্চালনা করেন বাংলা টিভির প্রতিনিধি রতন মাহমুদ।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিডি ২৪ লাইভ ও দৈনিক যায়যায়দিনের সিনিয়র সাংবাদিক মাসুদ রেজা শিশির, দৈনিক কুষ্টিয়ার কাগজের সহ-সম্পাদক কাজী সেলিম, প্রেসক্লাবের সদস্য সচিব মোহাম্মদ জাকির হোসেন সরদার, যুগ্ম আহ্বায়ক ও দৈনিক কালবেলার প্রতিনিধি মো. শামীম হোসেন, নিউজ ২৪-এর জেলা প্রতিনিধি মিঠুন গোস্বামী, দৈনিক রাজবাড়ী কণ্ঠের প্রতিনিধি এস কে পাল সমীর, দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি সাকী মাহবুব, এশিয়ান টিভির ক্যামেরাপার্সন আল-আমিন হোসেন, দৈনিক আমার সংবাদের কালুখালী উপজেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, “সাংবাদিক জাতির বিবেক, আর গাজীপুরে সেই বিবেককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। একের পর এক সাংবাদিক হত্যা ও হামলা দেশের গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের জন্য বড় হুমকি। তুহিন হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এ ধরনের ঘটনা আরও বাড়বে।”
মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক কালবেলা পত্রিকার কালুখালী উপজেলা প্রতিনিধি মো. হামজা শেখ, চ্যানেল এস-এর জেলা প্রতিনিধি শাহীন রেজা, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি আকাশ মাহমুদ, দৈনিক চিত্রের প্রতিনিধি উজ্জ্বল হোসেন, জসিম উদ্দিন, সাম্পান মাহমুদ, শরিফুল ইসলাম, নয়া বাংলাদেশ টিমের শাহীন, দৈনিক জয়সাগরের জেলা প্রতিনিধি রেবা খাতুন, কালুখালীর আদম আলীসহ পাংশার সব গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাহাটা ইউনিয়নে লাল খাঁ পূর্ব পাড়ায় সিসি রাস্তার শুভ উ

1

হোসেনপুরে শহীদ বৃুদ্ধিজীবি দিবস পালিত

2

লিপি আক্তার হত্যাকাণ্ডে দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির

3

কালিয়াকৈরে সোনালী সংঘের উদ্যোগে কম্বল বিতরণ

4

ধর্মপাশায় ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠি

5

বর্ষাকালে

6

নোয়াখালী ৫ কবিরহাটে বিএনপির শীত বস্র বিতরন

7

ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়ন বাতিল

8

কালিগঞ্জে কৃষকের অন্তরালে সার সিন্ডিকেট

9

উত্তর সাগরে বিশাল উইন্ড ফার্ম প্রকল্পে যুক্তরাজ্যের যোগদান

10

শিক্ষকরা আন্দোলনে, সাড়ে তিন হাজার শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষ

11

কোম্পানীগঞ্জ মহাসড়ক যেনো মরণফাঁদ সড়ক

12

চুরির অভিযোগে ম্যাক্রো-বাস চালক নিহত

13

বগুড়ায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র ন

14

ভূরুঙ্গামারীতে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা শামসুল হক গ্র

15

বিএনপির প্রচারণায় নতুন গতি: যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন বাছি

16

কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি

17

সরাইলে মাধ্যমিকের ২৬.২১, মাদ্রাসার ৪৬.৩৭ ভাগ বই আসেনি, সংকট

18

সমাপ্ত হল কুয়েটর ‘বই উৎসব-২০২৫’ এর: জ্ঞান ও সৃজনশীলতার উদ্ভ

19

শরৎ কালে অপ্রত্যাশিত বর্ষণে বিপর্যস্ত নিয়ামতপুর

20