Mst: Meherun Nesa
প্রকাশঃ 10-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুরে মা-মেয়ে খুনের ঘটনায় গৃহকর্মী আয়েশা ঝালকাঠি থেকে গ্রেপ্তার

এস.এম. পারভেজ 

রাজধানীর মোহাম্মদপুরে গৃহবধূ ও কিশোরী কন্যাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে ঝালকাঠির নলছিটি উপজেলা থেকে তাকে আটক করা হয়।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত লায়লা আফরোজ (৪৮) ও তাঁর মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের (১৫) হত্যাকাণ্ডে গৃহকর্মী আয়েশাই মূল অভিযুক্ত। তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার কাজ চলছে।
গত সোমবার সকালে মোহাম্মদপুরের একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে লায়লা আফরোজ ও তাঁর কন্যা নাফিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। নাফিসার গলায় গভীর ক্ষত এবং লায়লার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়। তদন্তকারীরা প্রাথমিকভাবে ধারণা করছেন, হাতে গ্লাভস পরে ধারালো অস্ত্র দিয়ে তাঁদের হত্যা করা হয়েছে।
ভবনের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, সকাল ৭টার দিকে নাফিসার বাবা আজিজুল ইসলাম বাসা থেকে বের হওয়ার পর সকাল ৭টা ৫১ মিনিটে বোরকা পরা অবস্থায় লিফটে ওঠে আয়েশা। এরপর সকাল ৯টা ৩৫ মিনিটে নিহত নাফিসার স্কুল ড্রেস পরে, মুখে মাস্ক লাগিয়ে এবং কাঁধে স্কুলব্যাগ নিয়ে ভবন ছাড়তে দেখা যায় তাকে।
নাফিসার বাবা আজিজুল ইসলাম জানান, চার দিন আগে তত্ত্বাবধায়ক ও নিরাপত্তাকর্মীদের মাধ্যমে আয়েশাকে কাজে নেন তাঁরা। সে প্রতিদিন সকালে এসে কাজ করত। এ সময়ে বাসার মূল দরজার চাবি হারিয়ে যায়, তবে সন্দেহ হলেও তাঁরা কিছু বলেননি। পরিচয় জানতে চাইলে আয়েশা দাবি করে—আগুনে পুড়ে তার বাবা মা মারা গেছেন এবং সে-ও দগ্ধ হয়েছিল; তাই পরিচয় ও ফোন নম্বর দিতে অপারগ। 



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি হাসপাতাল গুলোতে টাকা দিও সেবা মেলে না, অসহায় গরিব মধ

1

সোমবার বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার মামলার রায়

2

বরিশালে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

3

কাপাসিয়ায় মধু চাষ ও আখের গুড় উৎপাদনে বিনামূল্যে সহায়তা প

4

নাউতারায় অবৈধ বালু উত্তোলন ট্রাক্টর মালিককে জরিমানা

5

ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

6

নরসিংদীর পলাশে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

7

জুইদন্ডী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আজিজ আহমদের বাড়ির সিসি ঢালাই উ

8

বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি

9

সরাইলে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

10

কিশোরগঞ্জে বেসরকারি স্কুল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের মেধা বৃত্ত

11

নাসিরনগরে ফিরছে সরিষা চাষের ঐতিহ্য

12

ওসমান হাদিকে বন্ধু সেজেই হত্যা করা হয়েছে

13

বাগেরহাটে বাসের বাংকার থেকে ১১ কেজি গাজাঁ

14

কলমাকান্দায় অনুষ্ঠিত হলো উদ্যোক্তা উন্নয়ন মেলা–২০২৫

15

বগুড়ায় অশ্লীল ছবি ছড়ানোর হুমকি দিয়ে এমপি প্রার্থীর কাছে চা

16

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)-এর অভিষেক সম্পন্ন

17

সেনবাগে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

18

শহীদ বুদ্ধিজীবী দিবসে শিবচরে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশা

19

ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল বিশ্বরোডে বায়ুদূষণের প্রতিবাদে মানব

20