জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

 নাজমুলহুদা 

নেত্রকোনার কলমাকান্দায় ঐতিহাসিক ৭ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় কলমাকান্দা 

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তৃতীয় তলায় এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, কলমাকান্দার আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম, এ খায়ের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বারী চাঁন মিয়া। আলোচনা সভা সঞ্চালনা করেন মোস্তাক আহমেদ পলাশ।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া, সহ-সভাপতি মোঃ আলমগীর তালুকদার, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন মণ্ডল, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব সোলায়মান হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসতিয়াক হাসান সৌরভ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব ইয়াসির আরাফাত, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সদর ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি শামসুজ্জামান মোল্লা এবং বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলী প্রমুখ।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা, বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও দেশের স্বাধীনতার ইতিহাস তুলে ধরে বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।
এ সময় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন। 



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে ফুলেল শ

1

ধর্মপাশায় স্কুল ফিডিং কর্মসূচী অনুষ্ঠিত

2

জমকালো অনুষ্ঠানে Channel S7-এর আত্মপ্রকাশ

3

পোরশায় ট্রাক্টর চাপাইয়া স্কুল ছাত্র ১ জন নিহত

4

চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়ি দখল ও হামলার ঘটনায় দোষীদের বিচারের

5

তাড়াইলে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মা খুন

6

পোরশার বিভিন্ন গ্রামে ধানের শীষের পক্ষে গণসংযোগে জনতার এমপি

7

ঢাকা -২০ ( ধামরাই) নমিনেশন পেয়েছেন বিএনপি থেকে আলহাজ্ব তমিজ

8

বরগুনায় লজিক প্রকল্পের জলবায়ু ঝুঁকি বীমা বিষয়ক কর্মশালা অনুষ

9

ইসলামপুর ইউনিয়নে সরকারি সারের ডিলার অনিয়মে কৃষকদের চরম ভোগা

10

একসাথে থাকলে কেউ আমাদের পরাজিত করতে পারবে না : মির্জা ফখরুল

11

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উফসী ও হাইব্রিড ধানের বীজ বিতরণ

12

বারহাট্টা রেলওয়ে স্টেশনে প্রয়োজনীয় প্লাটফর না থাকায় যাত

13

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন অনিয়মের আঁতুড়ঘর

14

ভিডিও ধারণ কেন্দ্র করে যুবক খুন গ্রেফতার ৩

15

তাড়াইলে হাতপাখার এমপি প্রার্থীর আগমন

16

হাবিবুর রহমান সুমন

17

নগরীতে যুবকের লাশ উদ্ধার

18

পটুয়াখালীতে সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি

19

৯ মাস পর খুলেছে সেন্টমার্টিন কিন্তু পর্যটক শূণ্য

20