জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়ন বাতিল

মোঃ রাতুল হাসান লিমন

ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাখিল করা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন তিনি।


শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন তাসনিম জারার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত জানায়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ইসিতে আপিলের প্রক্রিয়া শুরু করেছেন বলে সাংবাদিকদের জানান তিনি।
তাসনিম জারা বলেন, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি বিধি অনুযায়ী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে যাচাই-বাছাইয়ে তা গ্রহণযোগ্য হয়নি। তিনি দাবি করেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে প্রয়োজনীয় সংখ্যার চেয়ে বেশি ভোটারের স্বাক্ষর জমা দেওয়া হয়েছিল।
ইসি সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট আসনের মোট ভোটারের অন্তত এক শতাংশ ভোটারের স্বাক্ষর থাকা বাধ্যতামূলক। জমা দেওয়া স্বাক্ষর থেকে দৈবচয়ন পদ্ধতিতে ১০ জন ভোটারের তথ্য যাচাই করা হলে ৮ জনের তথ্য সঠিক পাওয়া যায়। তবে বাকি দুইজন ভিন্ন আসনের ভোটার হিসেবে শনাক্ত হন।
এ বিষয়ে তাসনিম জারা বলেন, যাচাইয়ে যাদের নিয়ে আপত্তি উঠেছে, তাদের একজন জানতেনই না যে তিনি ঢাকা-৯ আসনের ভোটার নন। আরেকজনের কাছে থাকা জাতীয় পরিচয়পত্রের হার্ড কপির ঠিকানা অনুযায়ী তিনি নিজেকে এই আসনের ভোটার হিসেবেই জানতেন। তবে নির্বাচন কমিশনের ডাটাবেজে ভিন্ন তথ্য রয়েছে।
এর আগে গত ২৯ ডিসেম্বর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তাসনিম জারা। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, ‘উই হ্যাভ মেইড ইট’—যার মাধ্যমে মনোনয়ন দাখিলের বিষয়টি নিশ্চিত করেন।
প্রসঙ্গত, গত ২৭ ডিসেম্বর ফেসবুকে দেওয়া এক পোস্টে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তাসনিম জারা। সেখানে তিনি খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকার ভোটারদের উদ্দেশে নিজেকে ওই এলাকার সন্তান হিসেবে উল্লেখ করেন। তিনি লেখেন, খিলগাঁওয়েই তার জন্ম ও বেড়ে ওঠা এবং মানুষের সেবার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিতে চান।

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেন তাসনিম জারা। এরপরই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।                 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুখালীতে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে নাকাল জনজীবন

1

কুয়েটে ২০২৫-২০২৬ সেশনের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ১৫ জানুয়ারি,

2

মেয়েকে ভর্তি পরীক্ষা দিতে এনে বাবার মৃত্যু

3

গত দেড় বছরে যারা ইনসাফ করতে পারেনি, তারা আগামীতেও করতে পারবে

4

চলছে ভাংচুর লুটপাট ও অগ্নি সংযোগ

5

চট্টগ্রাম-১৩আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত ছৈয়দ মোহাম্মদ শাহাজাহা

6

পার্বতীপুরে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে নুরুল হুদা বাবুর গণসং

7

এতো মানুষের সামনে আমি কোনো অন্যায় করতে পারবো না

8

উখিয়া উপজেলা প্রশাসনে ৪টি গুরত্বপূর্ণ পদ নারী কর্মকর্তার দায়

9

রাবিপ্রবি’র গবেষণা প্রকল্পের গবেষণা অনুদান (২য় পর্যায়) প্রদা

10

নিজের কিছু হলে ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ নির্দেশনা দিয়

11

ময়মনসিংহে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে

12

সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ১২ ফেব্রুয়ারির নির্বাচন

13

মুরাদনগরে রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সম্মাননা প্রদান

14

ডিজিটাল প্রতিযোগিতায় কুচক্র মহলের বাধা

15

খেজুরের রস পান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত

16

চৌহালীতে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

17

হালুয়াঘাটে গারোদের বৃহত্তম ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে

18

কুলাউড়ায় বিএনপি মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন

19

মণিরামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রো

20