জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কালুখালীতে মুদি দোকানদারকে কুপিয়ে গুরুতর জখম, এলাকায় আতঙ্ক

  সবুজ মন্ডল


রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নে এক মুদি দোকানদারকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের মদাপুর বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ীর নাম সাগর হোসেন (৩৭)। তিনি মদাপুর ইউনিয়নের মদাপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে এবং পেশায় একজন মুদি দোকানদার।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হঠাৎ ২ থেকে ৩ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে সাগর হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা তার মাথায় কুপিয়ে গুরুতরভাবে জখম করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় ফায়ারিংয়ের আওয়াজের মতো একটি শব্দ শোনা গেছে বলেও জানান স্থানীয়রা।
ঘটনার পর স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় সাগর হোসেনকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন,
“সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এ ঘটনার পর থেকে মদাপুর বাজার ও আশপাশের এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঞ্ছারামপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ‘মার্চ উইথ নকিবুল হুদ

1

ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫৬ জন উপকারভোগীর মাঝে আর্থিক সহায়তা বিতরণ

2

ভাঙ্গুড়ায় নির্ধারিত মূল্যে সার না পেয়ে কৃষকদের বিক্ষোভ মিছিল

3

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মানবিক হাত

4

তালতলীতে ৬৩৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে

5

পিঠা উৎসব ২০২৫ সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখলেন দিনাজপুরের পু

6

কালিগঞ্জের বিষ্ণুপুরে বোরো ধানের বীজতলা নষ্টের অভিযোগ

7

শিক্ষকরা আন্দোলনে, সাড়ে তিন হাজার শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষ

8

কালিগঞ্জে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুৃষ্ঠিত

9

পার্বতীপুরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএনপি প্রার্থী ব্যারিস্টা

10

বিএনপির সকল কার্যক্রম থেকে সাবেক এমপি শাহ নূরুল কবির (শাহিন)

11

ঘাটে ফেরি ভেড়াতে নদের খনন কাজে এলাকাবাসীর ক্ষোভ

12

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় শাড়ি, চাদর ও দুটি গরু জব্

13

টুকু দম্পতির সুনাম ক্ষুণ্ণের চেষ্টার বিরুদ্ধে সেলিম রেজার তী

14

বাবার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে তিন সন্তানের সংবাদ সম্মেলন

15

সাত বিষয়ে ফেল, প্রধান শিক্ষকের কক্ষে তালা দিলো বিএনপি নেতার

16

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক

17

বান্দরবানের লামায় সিনিয়র সহকারী জজ আদালত স্থাপনের দাবিটি এখন

18

রায়গঞ্জে সদ্য বিদায়ী ওসির বিরুদ্ধে ২৩ লাখ টাকার তেল আত্মসাত

19

ফেসবুকে এমন স্বাধীনতা শেখ হাসিনার আমলে ছিলো না: স্বরাষ্ট্র উ

20