জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে ডিএনসির অভিযানে নারীসহ ইয়াবা কারবারি গ্রেফতার, উদ্ধার ১৮০ পিস ইয়াবা

মোঃ জিহাদ হোসেন ( বিশেষ প্রতিনিধি ঢাকা ) 

পটুয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।

ডিএনসি পটুয়াখালী জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের উদ্যোগে সোমবার (১৫ ডিসেম্বর) সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের শারিকখালী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। দিনভর পরিচালিত অভিযানে নিশা আক্তার স্বপ্না (২০) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আরেক অভিযুক্ত নাজমা বেগম (৪২) পলাতক রয়েছে।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শারিকখালী এলাকার একটি সেমিপাকা বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানে বসতঘরের ভেতর থেকে ১৮০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৭ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ওই বাড়ি থেকেই মাদক ব্যবসা পরিচালনা করছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

 কক্সবাজারের কৃষক হত্যা মামলার পলাতক প্রধান আসামি পটুয়াখালীতে র‌্যাবের হাতে গ্রেফতার।
গ্রেফতারকৃত নিশা আক্তার স্বপ্না একই এলাকার লিটন শেখের মেয়ে। পলাতক নাজমা বেগম তার মা বলে জানা গেছে। উদ্ধারকৃত আলামতের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পটুয়াখালী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত

1

আমলায় ট্যালেন্ট হান্ট বৃত্তি প্রোগ্রাম–২০২৫ সফলভাবে অনুষ্ঠি

2

চাঁপাইনবাবগঞ্জে ট্যাপে পানি নেয়াকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে

3

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

4

চৌদ্দগ্রামে সেনাবাহিনির অভিযানে যুবদল নেতা আব্দুর রহিম মিয়াজ

5

গ্রামের মেয়ে মাহাবুবা সুলতানা: স্বপ্নছোঁয়া সাফল্য, ফটিকছড়িতে

6

মানিকগঞ্জে ০৬ জন মোটর সাইকেল চোরকে গ্রেফতার করেছে (ডিবি)

7

বামনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

8

দূর্গাহাটা উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস ২০২৫ উপলক্ষে শহীদদের প

9

শ্রীমঙ্গলে কিশোরী রুপা এক মাস ধরে নিখোঁজ

10

ঠাকুরগাঁও জজকোর্ট চত্বরে মানববন্ধন: সন্তানের পিতৃপরিচয়ের স্ব

11

মাদারীপুরে গরু ব্যবসায়ীদের কুপিয়ে টাকা ছিনতাই, তিন ডাকাত গ্র

12

১৩ দফা দাবি নিয়ে চট্টগ্রামে ঐতিহাসিক লালদীঘি ময়দানে বৃহত্তর

13

সৌন্দর্যের আরেক নাম নিয়ামতপুরের তালতলীর সারি সারি তার গাছ।

14

সিলেট-৪ আসনে নির্বাচনী প্রচারণা শুরুর ঘোষণা

15

চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পা

16

কিশোরগঞ্জের ৩টি সংসদীয় আসনে ১৮ জনের মনোনয়ন বৈধ

17

মাত্র ২০ বছর বয়সে ৩৮৮ বার প্লাস্টিক সার্জারি

18

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট এ কে এম কামরুজ্জামান মা

19

মোঘল নগরে জামায়াতের নির্বাচনি ক্যাম্পেইন অফিসের জমকালো উদ্বো

20