জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বরিশাল-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাস্টার আব্দুল মান্নানের মনোনয়নপত্র দাখিল

মাহমুদুল হাসান


বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাস্টার আব্দুল মান্নান আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার (২৯ ডিসেম্বর ২০২৫) তিনি বানারীপাড়া উপজেলা সহকারী রিটার্নিং অফিসার বায়েজিদুর রহমান-এর কাছে তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।

মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত, উজিরপুর উপজেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল খালেক, বানারীপাড়া পৌর আমির কাওসার হোসাইনসহ বিভিন্ন ইউনিয়নের আমির ও নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ লকিতুল্লাহ, অধ্যক্ষ মাওলানা মোবারক আলী ফারুকী, খ্রিস্টান প্রতিনিধি পিটার হালদার, হিন্দু প্রতিনিধি অসীম কুমার হালদার, জুলাই সমন্বয়ক মোঃ আল-আমিন, জেলা সমন্বয়ক প্রতিনিধি, জুলাই শহীদের পিতা মোঃ শুক্কুর মোল্লা প্রমুখ।

মনোনয়নপত্রে প্রস্তাবকারী হিসেবে ছিলেন জনাব খালেক এবং সমর্থনকারী হিসেবে ছিলেন অধ্যাপক মোশারফ হোসেন। জমাদানকারীর দায়িত্ব পালন করেন অধ্যাপক সাইয়েদ আহমেদ খান। সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন আজম খান, আনোয়ার হোসাইন, খোকন সরদার ও আল-আমিন সরদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র দাখিল উপলক্ষে উজিরপুর ও বানারীপাড়া উপজেলার কয়েক হাজার জামায়াতে ইসলামীর নেতা-কর্মী উপস্থিত থেকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে প্রার্থীকে সমর্থন জানান।

এ সময় নেতৃবৃন্দ বলেন, বরিশাল-২ আসনে জনগণের অধিকার রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কটিয়াদী পৌরসভায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

1

খুরুশকুলে মৎস্য ঘেরে যুবক খুন

2

বায়তুলইজ্জতে বর্ণাঢ্য কুচকাওয়াজে শেষ হলো ১০৪তম রিক্রুট ব্য

3

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালক

4

সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী সারোয়া

5

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে পদ্মা সেতু সংলগ্ন এলাকায় নিষিদ্ধ

6

বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদল করে ভারতে বিশ্বকাপ খেলতে নারাজ আয়

7

মাদারীপুরের কালকিনি হানাদার মুক্ত দিবস আজ

8

হান্নান মাসউদকে হত্যার হুমকি দেয়া সেই যুবক গ্রেপ্তার

9

সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব ফাঁকির অভিযোগে দুদকের অভিযান

10

ধোবাউড়ায় হত্যাকাণ্ডে বিএনপি প্রার্থীর সম্পৃক্ততার অভিযোগ মি

11

‎ফরিদপুরে নিখোঁজ পাঁচ দিন পর হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লাশ

12

পার্বতীপুরে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে নুরুল হুদা বাবুর গণসং

13

ভূরুঙ্গামারীতে ঘরের দরজা ভেঙ্গে ডাকাতি

14

খালেদা জিয়ার সুস্থতায় বিএনপির নেতা হারুন দোয়ার আয়োজন করেন

15

ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পরও থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্

16

ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপির মনোনীত প্রার্থী হওয়ায় আন্তরি

17

সিরাজগঞ্জের পুলিশ সুপার মহোদয়ের ভোট কেন্দ্র পরিদর্শন

18

কোম্পানীগঞ্জে পাথর চুরির মামলায় ‘গণগ্রেপ্তারে’: বলির পাঁঠা

19

সানরাইজ আইডিয়াল একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃত

20