জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত



খঃ মাহফুজুর রহমান বিপ্লব
বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলা শাখার উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার বিচারের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৮ অক্টোবর ২০২৫ (মঙ্গলবার) বিকেল ৪ টার দিকে মধুপুর রানী ভবানী স্কুল মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে আনারস চত্বর হয়ে মধুপুর অডিটোরিয়ামে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

কর্মসূচিতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা আমীর ও টাঙ্গাইল–৫ (সদর) আসনের দলীয় মনোনীত এমপি প্রার্থী আহসান হাবিব মাসুদ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোন্তাজ আলী।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অধ্যাপক আব্দুল কাদির, জেলা শুরা সদস্য ও উপজেলা আমীর, মধুপুর উপজেলা শাখা
মাওলানা মোহাম্মদ রিজোয়ানুল্লাহ খান, জেলা শুরা সদস্য ও উপজেলা সেক্রেটারি, মধুপুর উপজেলা শাখা
মোঃ ইমরান হাসান, উপজেলা সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মধুপুর উপজেলা শাখা
মোঃ সাইফুল্লাহ বিন মানসুর, যুব সভাপতি ও উপজেলা কর্মপরিষদ সদস্য অনুষ্ঠানে উপজেলা ও পৌর শাখার দায়িত্বশীল, কর্মীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমাবেশের সভাপতিত্ব করেন মাওলানা ইকবাল হুসাইন, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুপুর পৌরসভা।

বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাটি ছিল দেশের রাজনৈতিক ইতিহাসে একটি নৃশংস অধ্যায়। তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিতপুর সীমান্তে ১৬ বিজিবি’র জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ

1

মানববন্ধনে সন্ত্রাসী হামলার প্রতিবাদ

2

হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল

3

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের লিফট অপারেটর এর উপরে অতর্কিত

4

গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকে প্রতারণা

5

পানি–গ্যাস সংকট নিরসনে অগ্রাধিকার, উত্তরায় তারেক রহমান

6

জয়পুরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন সাবেক উপজেলা

7

ছাতকে সংঘর্ষে আহত হয়ে চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ব্যবসায়

8

পাবনা ‎ঈশ্বরদী জেলা আমিরের উপরে আক্রমণ

9

নওগাঁর ধামইরহাট সীমান্তে ৪ চোরাকারবারীসহ ৫টি মহিষ আটক

10

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি

11

বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের বহিস্কারাদেশ প্রত্যাহারের দা

12

ফুলবাড়িয়ার খিরু নদী দখল দারের কবলে

13

উচ্চ ফলোন বিষয়োক কৃষি প্রশিক্ষণ

14

ভারতের প্রজাতন্ত্র দিবসে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি ব

15

মাদারীপুরের ডাসারে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ

16

সিরাজগঞ্জ -৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকায় পোস্টারহীন প্রচারে নেই

17

জাতীয় নির্বাচনের আদলে আইডিয়াল একাডেমিতে ক্লাস ক্যাপ্টেন নির্

18

দৌলতপুরে 'উপজেলা প্রশাসন কাপ' ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কর

19

মুরাদনগরে জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও

20