জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বেনাপোল কার্গো ইয়ার্ড টার্মিনালে বিদ্যুৎ শকে অসংখ্য অতিথি পাখির মৃত্যু


ইকরামুল ইসলাম  
বেনাপোল কার্গো ইয়ার্ড টার্মিনালে হাই-মাস্ট লাইট পোস্টে বিদ্যুৎ শকে একসাথে অসংখ্য অসংখ্য পাখির মৃত্যুর ঘটনায় ইঞ্জিনিয়ারিং অবহেলা ও ত্রুটিপূর্ণ নকশার অভিযোগ উঠেছে। বেশ কিছুদিন যাবৎ হাই-মাস্ট লাইটের আশেপাশে দুইএকটা পাখি মৃত দেখা গেলেও, লোকজন এটা নিয়ে ভ্রূক্ষেপ করেনি। শনিবার সকালে ইয়ার্ড এলাকায় এই ল্যাম্পপোস্টের নিচে বিদ্যুৎ সংযোগ বস্কের তালা খুললে তার ভিতরে প্রায় ত্রিশ মৃত পাখি দেখা যায়। মৃত পাখিগুলো দেখে বিষয়টি প্রকাশ্যে আসে। বন্দরের মধ্যে থাকা প্রায় প্রতিটি ল্যাম্পপোস্টেই একই অবস্থা। 

প্রত্যক্ষদর্শীরা জানান এই অতিথি পাখিগুলো আবাবিল পাখি হতে পারে।  রাতে তীব্র আলো ও ঠান্ডার কারণে পাখিগুলো হাই-মাস্ট লাইট পোস্টের ফাঁকা অংশে আশ্রয় নেয়। কিন্তু লাইট পোস্টে খোলা ও অপর্যাপ্তভাবে রক্ষিত বিদ্যুৎ সংযোগ থাকায় পাখিগুলো বিদ্যুৎ শকের শিকার হয়। একে একে মারা যায় পাখিগুলো।

স্থানীয়দের অভিযোগ, এই মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, বরং এটি স্পষ্টতই ইঞ্জিনিয়ারিং ত্রুটির ফল। নিয়ম অনুযায়ী হাই-মাস্ট লাইটে বিদ্যুৎ লাইনের সুরক্ষিত কাভার, ইনসুলেশন ও বন্যপ্রাণী-নিরাপদ নকশা থাকা বাধ্যতামূলক। কিন্তু বাস্তবে তা মানা হয়নি বলেই এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।

পরিবেশ সংশ্লিষ্টরা বলছেন, বেনাপোল কার্গো ইয়ার্ড টার্মিনালের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় বন্যপ্রাণী সুরক্ষার বিষয়টি সম্পূর্ণভাবে উপেক্ষিত। ইয়ার্ড টার্মিনালের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের গাফিলতির কারণে বারবার বন্যপ্রাণির প্রাণহানির ঝুঁকি তৈরি হচ্ছে। এই ঘটনায় সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের দায় এড়ানোর সুযোগ নেই।

এবিষয়ে বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন রেজা'র কাছে জানতে চাইলে বিষয়টি তার কাছে গুরুত্বহীন মনে হয়! তিনি বলেন বিষয়টি আমি কয়েকদিন আগে শুনেছি, আগামিকাল বিষয়টি নিয়ে আমি ঢাকায় চিঠি দিয়ে দেবো।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা দায়ী ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে তদন্ত, জবাবদিহি নিশ্চিত করা এবং দ্রুত হাই-মাস্ট লাইটের বিদ্যুৎ ব্যবস্থা বন্যপ্রাণীবান্ধবভাবে সংস্কারের দাবি জানিয়েছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌগাছা আসনে প্রার্থীতা বাতিল চেয়ে হাই কমান্ডের কাছে লিখিত আ

1

নোয়াখালীতে প্রকাশ্যে বড় ভাইকে কুপিয়ে হত্যা করলো ছোট ভাই

2

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গিলাতলা ০৬ নং ওয়ার্ড বিএনপির উদ্য

3

ছাতকে স্ত্রীর সাথে অভিমান করে নিটল কার্টিজ মিলের এক নিরাপত্

4

গোমস্তাপুর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

5

আঠারবাড়িতে ভূমিদস্যুদের দৌরাত্ম্য

6

ঝালকাঠি সদর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা.শামীমের বিরুদ্ধ

7

কে এম লতীফ ইন্সটিটিউশনে বিশেষ ক্লাসের নামে অর্থ আদায় শিক্ষা

8

অবৈধ ভাবে ফুটপাত দখল

9

কুয়াকাটায় দুই শত বছর পুরান ঐতিহ্যবাহী রাসমেলা ও পূণ্যস্নান উ

10

টাঙ্গাইলের কালিহাতীতে ধর্ষণের শিকার কিশোরী

11

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

12

ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

13

পাটাগ্রামে মরহুম মোক্তার হোসেন মেমোরিয়াল ভলিবল টুর্নামেন্টের

14

নোয়াখালীর সেনবাগে ওলামা দলের কমিটি প্রকাশ

15

মণিরামপুরে ইসলামী যুব আন্দোলনের মাসিক সভায় বেগম খালেদা জিয়

16

বাংলাদেশের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড

17

উলুকান্দির মুর্শিদ শাহ-এর মাজারে ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ডে

18

ভোলা-বরিশাল সেতুর দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার প্

19

মুন্সিগঞ্জ–৩ আসনে রিকশা মার্কার শক্তিশালী প্রচারণা

20