জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

তাড়াশ পৌর প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ওসি হাবিবুর রহমানকে শুভেচ্ছা

সিরাজগঞ্জের তাড়াশ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে তাড়াশ পৌর প্রেসক্লাব। মঙ্গলবার(৯ ডিসেম্বর) বিকালে প্রেসক্লাবের সদস্যদের উদ্যোগে নবাগত ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

‎এসময় উপস্থিত ছিলেন তাড়াশ পৌর প্রেসক্লাবের আহ্বায়ক খালিদ হাসান, সদস্য সচিব সিরাজুল ইসলাম, জহুরুল ইসলাম, আলামীন মীর,সাগর তালুকদার,আলহাজ আহমেদ 

টুটুল সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। নবাগত ওসির সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকরা তাড়াশ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা ও জনস্বার্থমূলক বিভিন্ন বিষয়ে কথা বলেন।

‎ওসি মোঃ হাবিবুর রহমান তাড়াশ থানায় দায়িত্ব পালনকালে জনগণের নিরাপত্তা, সেবা নিশ্চিতকরণ, অপরাধ দমন ও শান্তিশৃঙ্খলা বজায়ে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের সহযোগিতা পেলে এলাকায় অপরাধ দমন ও উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও শক্তিশালী হবে।”

‎তাড়াশ পৌর প্রেসক্লাবের আহ্বায়ক খালিদ হাসান নবাগত ওসিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমরা সবসময় সঠিক তথ্য তুলে ধরে সমাজ উন্নয়ন ও জনসচেতনতায় কাজ করি। 

আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিক ও পুলিশের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

‎শেষে তাড়াশ পৌর প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ওসিকে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশা ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে ৩য় স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

1

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় দল থেকে বহিষ্কার হলেন সাবেক এমপি

2

বৈদ্যুতিক ফাঁদে বন্য হাতির করুন মৃত্যু

3

ইসলামী আন্দোলন (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন দুই নেতা

4

পোরশায় গাংগুরিয়া ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

5

ডাইনোসর বিলুপ্ত না হলে কী ঘটতে পারত পৃথিবীতে

6

সাভার বিরুলিয়া ইয়াবা সহ এক ব্যক্তি আটক

7

লোহাগাড়ায় আদালতের শর্ত ভঙ্গের অভিযোগ মামলার আসামির বিরুদ্ধ

8

পার্বতীপুরে চ্যানেল এস এর প্রথম বর্ষপূর্তি উদযাপন

9

নেপালে তরুণ উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেলেন বাংলাদেশের জামশে

10

শিবচরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপন: প্রদর্শনী, আলোচনা সভ

11

পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন আলী আকবর চুন্নু

12

সরাইলে সন্ত্রাস বিরোধী আইনে স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেফতার

13

ইসলামী আন্দোলন ৪০, এনসিপি ৩০; জামায়াতের জোটে আসন সমঝোতা চূড়া

14

তারাগঞ্জে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

15

তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির হিস্যা আদায় করবো: মির্জা ফখরুল

16

শালিখা বুনাগাতী ডীগ্রী কলেজ মাঠ প্রঙ্গনে বিএনপির নির্বাচনী

17

পার্বতীপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়

18

হোসেনপুরে খাবারের সন্ধানে লোকালয়ে বানর

19

ভোলা বরিশাল সেতুর দাবিতে বোরহানউদ্দিনতে মানববন্ধন ও বিক্ষোভ

20