জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুরে চেকআপ স্পেশালাইজড হসপিটালের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

 মোঃ মশিউর রহমান 

  দিনাজপুরে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। প্রচণ্ড। ঠাণ্ডায় জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে শ্রমজীবী মানুষ, শিশু, বৃদ্ধ ও অসুস্থদের জন্য শীতকাল আরও বেশি কষ্টকর হয়ে উঠেছে। এ সময় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় সর্দি-কাশি, জ্বরসহ শীতজনিত বিভিন্ন রোগের প্রকোপও বৃদ্ধি পাচ্ছে।
এমন পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে চেকআপ স্পেশালাইজড হসপিটাল, দিনাজপুর। হাসপাতালটির উদ্যোগে নিম্নআয়ের কর্মচারী, দরিদ্র রোগী ও স্থানীয় প্রবীণদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) সকালে চেকআপ স্পেশালাইজড হসপিটাল চত্বরে আয়োজিত এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে শীতার্তদের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মাহবুব মোর্শেদ তমাল, স্ত্রীরোগ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. ইশরাত শারমীন, জেনারেল সার্জারি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. শিলাদিত্য শীল, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. দ্বিজেন চন্দ্র বর্মন, কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. ফজলে এলাহী, ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডা. সমীরণ কুণ্ডু, অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ ডা. মনিরা বেগমসহ আরও অনেকে।
এ সময় চেকআপ স্পেশালাইজড হসপিটালের পক্ষে উপস্থিত ছিলেন শেয়ারহোল্ডার প্রমথেশ শীল, চিফ অপারেটিং অফিসার মো. মনিরুজ্জামান, পিএস টু চেয়ারম্যান অ্যান্ড এমডি সাইফুর রহমান টুটুল, অ্যাডমিন অফিসার শাওন হাজারিকাসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শিলাদিত্য শীল বলেন, শীতকালে সবাইকে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে হবে, পর্যাপ্ত পানি পান ও পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে। শরীরে ভিটামিন ডি উৎপাদনের জন্য নিয়মিত সূর্যের আলো সরাসরি শরীরে লাগানো প্রয়োজন। এতে সর্দি-কাশি ও ফ্লু’র মতো সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
তিনি আরও বলেন, এ সময় হৃদরোগীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত এবং প্রয়োজনে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
চেকআপ স্পেশালাইজড হসপিটালের এই মানবিক উদ্যোগে শীতার্তরা উপকৃত হন এবং স্থানীয়রা এমন সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন।

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিমকে এখনো ‘ভারতের দালাল’ই বলছেন বিসিবি পরিচালক নাজমুল

1

চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিম

2

অন্তর্বর্তী সরকারের সময়েও উদ্বেগজনক হারে বাড়ছে খুন

3

ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, নারীসহ তিনজন আটক

4

এটি ‘বড় ভূমিকম্পের আগাম বার্তা

5

ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর

6

শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত

7

ত্রিশালে অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

8

বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কার এ কে এম কামরুজ্

9

মাইজবাড়ী ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

10

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ

11

আমি নির্বাচিত হলে সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা থাকবে

12

সরাইলের শাহবাজপুর-শাহজাদাপুর সড়কের গার্ডার ব্রিজ নির্মাণে অন

13

এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে কমলনগরে শিক্ষার

14

ডিম ও ব্রয়লারের দরপতনে কুলিয়ারচরের পোল্ট্রি খাতে সঙ্কট, দিশে

15

আনোয়ারার কৃতি সন্তান নিজ হাতে তৈরি গাড়ি খুব শিগগিরই বাজার আস

16

কোম্পানীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

17

গলাচিপায় আমন উৎপাদনে রেকর্ড

18

১৫তম চাপাই উৎসব উদযাপন করলো ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ সমিতি

19

নওগাঁর নিয়ামতপুরে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধ

20