জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মোহনগঞ্জ–খুরশিমুল সড়কের ছোট পাইকুড়া গ্রামে ভাঙা ব্রিজ, চরম দুর্ভোগে এলাকাবাসী


মো: মোজাহিদ হোসেন 

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা থেকে খুরশিমুলগামী সড়কের ছোট পাইকুড়া গ্রামে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ব্রিজ দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে। এতে করে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, কৃষক ও যানবাহন চালকরা।
সরেজমিনে দেখা গেছে, ব্রিজের মাঝখানের অংশ ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোনো রকম সতর্কতামূলক সাইনবোর্ড বা নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করছে। বিশেষ করে রাতে বা বর্ষা মৌসুমে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।
স্থানীয়রা জানান, এই সড়ক দিয়েই আশপাশের কয়েকটি গ্রামের মানুষ মোহনগঞ্জ বাজার, স্কুল, মাদ্রাসা ও চিকিৎসা সেবার জন্য যাতায়াত করেন। 
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “অনেকদিন ধরেই ব্রিজটা ভাঙা।  এভাবে চলতে থাকলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে আজও সংস্কারের কোনো উদ্যোগ দেখা যায়নি। দ্রুত ব্রিজটি মেরামত বা নতুন করে নির্মাণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন তারা।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশখালীতে পেরেন্টস ড্রীম একাডেমী কর্তৃক আয়োজিত ২০২৫ বার্ষিক

1

চুয়াডাঙ্গায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি প্রতিপালন ও

2

পানছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরিষা বীজ ও সার বিতরণ

3

বান্দরবানের রেইচা চেকপোস্টে ১ রোহিঙ্গা নারী ও ১ ভুয়া এনজিও অ

4

মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

5

টুঙ্গিপাড়ায় কৃষকলীগের আরো এক নেতার পদত্যাগ

6

নোয়াখালীতে প্রকাশ্যে বড় ভাইকে কুপিয়ে হত্যা করলো ছোট ভাই

7

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়ন ফর্ম উত্তোলন

8

সাদুল্লাপুরে পাওনা টাকা নিয়ে তাণ্ডবের উপক্রম, সেনা নেমে দেড়

9

জামালগঞ্জে জুলাইযোদ্ধা শহীদ সোহাগের লাশ উত্তোলন

10

অধ্যাপক আহমদ হাসান চৌধুরী ফুলতলী সাহেবকে স্বাগত জানাল আল-ইসল

11

হাড়কাঁপানো শীতে কাঁপছে নওগাঁ

12

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সফিক ইসলাম আহত

13

ত্যাগী যুবদল নেতা এস.এম. সিরাজুল ইসলামের প্রতি দলীয় মূল্যায়ন

14

সালথায় গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক

15

টাংগাইলের নগরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ইউএনও'র মতবিনি

16

কিশোরগঞ্জে শীতার্তদের শীতবস্ত্র দিলো সেনাবাহিনী

17

কয়রায় স্বাস্থ্য সেবার দাবিতে এলাকাবাসির মানববন্ধন

18

দশমিনায় ভূমিদস্যু কর্তৃক বন্দোবস্তকৃত জমি জবর দখলের অভিযোগে

19

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বছরে চীনা শিক্ষার্থী দ্বিগুণ

20