Md Obaydul
প্রকাশঃ 16-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

রাস্তা নয়— যেন দুর্ভোগের মিছিল

মোহাঃরাকিব।।


রাস্তার বেহাল দশায় অতিষ্ঠ জনজীবন, প্রশাসনের নীরবতায় ক্ষোভ।

  বরিশাল সদর উপজেলাধীন ঢাকা বরিশাল হইওয়ে সংলগ্ন  ও বরিশাল শহর থেকে ৫ কিলোমিটার দূরত্বে - ২নং কাশিপুর ইউনিয়নের চৌমাথা টু জামতলা ৪ টি গ্রামের গুরুত্বপূর্ণ জনপদ।


বর্ষা মৌসুম এলেই [তিলক,গনপাড়া,বিহঙ্গল,সারসী] এলাকার প্রধান সড়কটি ছোট-বড় গর্তে পরিণত হয়।পানি জমে তৈরি হয় অগণিত ফাঁদ, যা যেকোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে। এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ, ছাত্রছাত্রী ও ব্যবসায়ী যাতায়াত করলেও কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ নেই।


স্থানীয় বাসিন্দা "ছিডু হওলাদার"ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা বারবার অভিযোগ করেছি, কিন্তু কেউ আসেনি দেখতে। মনে হয়, আমাদের কষ্ট তাদের কানে পৌঁছায় না।


ভ্যানচালক মোঃ হাবিল জানান, রাস্তার এই অবস্থায় যাত্রী বহন করা এখন ঝুঁকিপূর্ণ। “যেকোনো সময় উল্টে যেতে পারে, তাই অনেক যাত্রীই এখন এই পথে আসতে চান না।”

গত সপ্তাহে বড় একটি গর্তে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক আহত হন। এলাকাবাসীর দাবি—দ্রুত রাস্তা সংস্কার না হলে অবস্থা আরও খারাপ হবে।


উপজেলা প্রকৌশল অফিস সূত্র জানিয়েছে, রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ অনুমোদনের অপেক্ষায় আছে। তবে এলাকাবাসী মনে করছে, এই প্রশাসনিক জটিলতা আসলে অজুহাত মাত্র।

এলাকাবাসীর একটাই দাবি—“আমরা রাস্তা চাই, অজুহাত নয়।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুর-২: আসনে মনোনয়ন বাতিলের দাবিতে রাজৈরে সমাবেশ

1

গড়েয়ায় আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

2

ধর্মপাশা- মধ্যনগর উপজেলায় হাওর জুরে বোরোধান রোপনে ব্যস্ত কৃষ

3

ফটিকছড়িতে ১৬ মাস বয়সি শিশু কন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা

4

ভালুকা বিএনপি'র ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্য

5

ভোটের মাধ্যমে দুর্নীতিবাজদের উৎখাত করা হবে : চরমোনাই পীর

6

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বেনাপোলে বন্দর হ্যান্ডেলি

7

অস্ত্র -গুলিসহ শীর্ষ সন্ত্রাসী মনির গ্রেফতার

8

পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের অভিভাবক ও সুধী সমাবেশ

9

ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত কিশোর কণ্ঠ মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫

10

ঈশ্বরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত

11

বেলকুচি পৌর মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক ও নির্বাচনী মতবিনিম

12

ক্রিকেট যখন রাজনীতির সমীকরণে

13

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের লিফট অপারেটর এর উপরে অতর্কিত

14

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৭

15

ঝালকাঠিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের মধ্যে নতুন বই ও কম্ব

16

কোরআন-সুন্নাহর বাইরে কোনো আইন হবে না: মির্জা ফখরুল

17

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা ও মসজিদের খুতবায় বয়ান রাখার আহ্

18

গজারিয়ায় দুই প্রবীণ সাংবাদিককে স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

19

আধুনিক শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে মাউন্টেন আইডিয়াল স্কুল স্বপ্

20