জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

নোবিপ্রবিতে গাছ কেটে লন টেনিস কোর্ট নির্মাণ,একপেশে সুবিধা বলছে শিক্ষার্থীরা

আতিকুর রহমান।।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষাগত ও অবকাঠামোগত উন্নয়ন থমকে থাকলেও, শিক্ষকদের জন্য লন টেনিস কোর্ট নির্মাণে গাছ কাটার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে শিক্ষার্থীদের মধ্যে। এবং একে একপেশে সুবিধা হিসেবে দেখছে সাধারণ শিক্ষার্থীরা।
যেখানে শ্রেণিকক্ষ সংকট, পরিবহন সমস্যা ও মৌলিক সুযোগ-সুবিধার ঘাটতি প্রকট, সেখানে এ ধরনের কার্যক্রম অগ্রাধিকার দেয়ায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত একাডেমিক ভবন-৩ প্রকল্প বছরের পর বছর ধরে ঝুলে আছে। ফলে শ্রেণিকক্ষের অভাবে বিভিন্ন বিভাগের ক্লাস চলছে অস্বাভাবিক সময়সূচিতে। একজন শিক্ষক বলেন, “রুম না পাওয়ায় ক্লাসের সময় ঠিক রাখা যাচ্ছে না, শিক্ষকদের ওপরও চাপ বাড়ছে।”
পরিবহন ব্যবস্থাও সংকটপূর্ণ। প্রায় ১০ হাজার শিক্ষার্থীর বিপরীতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস মাত্র ১১টি। চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাজিদ মুনতাসীর বলেন, “প্রতিদিন ঝুঁকি নিয়ে গাদাগাদি করে বাসে উঠতে হয় বড় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়।”
শিক্ষার্থী ফাহিমুল করিম মাসুম বলেন, “১১৪ কোটি টাকার প্রকল্পের প্রথম কাজ যদি হয় টিচারদের টেনিস কোর্ট, তাহলে এই উন্নয়ন শিক্ষার্থীদের নয়।”
অন্যদিকে স্পোর্টস ক্লাব সভাপতি আমির হামজা বলেন, “সেন্ট্রাল ফিল্ডে নেই পানি, নেই ওয়াশরুম, নেই চেইঞ্জিং রুম। অথচ টেনিস কোর্ট নিয়ে ব্যস্ত প্রশাসন।”
শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ, ল্যাব, ক্যান্টিন, স্বাস্থ্যসম্মত খাবার ও হলের ভর্তুকি সবকিছুরই অভাব। পরিবহনপুলের বাস ছাউনি পর্যন্ত দীর্ঘদিন ধরে অসমাপ্ত। এমনকি সমুদ্রবিজ্ঞান বিভাগের একটি প্রকল্পের জন্য গাছ কেটে ফেলা হলেও কাজ শুরু হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. রেজওয়ানুল হক বলেন, “সরকারি কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করতে হয়। একটি প্রকল্প প্রণয়ন হওয়ার পর তা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা কমিটি, ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগ ও একনেকের বিভিন্ন ধাপ পেরিয়ে প্রধান উপদেষ্টা পর্যায় পর্যন্ত যায়। এজন্য প্রকল্প বাস্তবায়নে স্বাভাবিকভাবেই সময় লাগে।”
তিনি জানান, দীর্ঘদিন ঝুলে থাকা একাডেমিক ভবন-৩ প্রকল্পটি প্রায় ৩৪২ কোটি টাকার, যেখানে স্কুল ও কলেজের অবকাঠামো যুক্ত করা হয়েছে। এছাড়া, টিএসসি কমপ্লেক্স ও প্রধান ফটকের জন্য প্রায় ৫৯০ কোটি টাকার নতুন একটি প্রকল্পের প্রস্তাবনা প্রস্তুত করা হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “খেলার মাঠের অবস্থা নিয়ে আমরাও অসন্তুষ্ট। পুরো মাঠ ঘিরে জিমনেশিয়ামসহ একটি উন্নয়ন প্রকল্প প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।”
পরিবহন সংকট বিষয়ে উপ-উপাচার্য বলেন, “বর্তমানে সরকারি নির্দেশনায় নতুন বাস কেনায় নিষেধাজ্ঞা রয়েছে। তাই নতুন বাস সংগ্রহে প্রশাসনের সক্ষমতা সীমিত। তবে একটি বেসরকারি ব্যাংক শিগগিরই বিশ্ববিদ্যালয়কে একটি বাস উপহার দিতে যাচ্ছে।”
শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আবাসিক হলের খাবারে ভর্তুকি প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমান সরকারি নীতিমালায় খাবারে ভর্তুকি দেওয়ার অনুমতি নেই। তাই প্রশাসন চাইলেও এ বিষয়ে সরাসরি ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।”
গাছ কেটে লন টেনিস কোর্ট নির্মাণ নিয়ে বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, “এই প্রকল্পটি বর্তমান প্রশাসনের আগেই প্রণয়ন করা হয়েছিল। আমরা কেবল সেটি বাস্তবায়ন করছি। ক্যাম্পাসের পরিবেশ রক্ষায় বন বিভাগ থেকে ১,০০০ চারা গাছ এবং পূবালী ব্যাংক থেকে আরও কিছু গাছ পাওয়া যাচ্ছে, যেগুলো পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন স্থানে রোপণ করা হবে।”
প্রসঙ্গত, দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট,একাডেমিক ভবন তিন, টিএসসি, প্রধান ফটক, ক্যাফেটেরিয়া ও হলের ভর্তুকি বিষয়ে উন্নয়নের আশ্বাস দিলেও শিক্ষার্থীদের অভিযোগ এসবের কোনটিই বাস্তবায়িত হয়নি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ মাস বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণ

1

আজ ঘোষণা হচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল

2

ভাঙ্গুড়ায় তীব্র শীত ও ঘন কুয়াশায় মৌমাছিও বের হয় না, বিপাকে

3

প্রশাসনকে ‘বুড়ো আঙুল’ সোনাদিয়ায় অবৈধ কটেজে জমকালো আয়োজনে থা

4

মফস্বলে সাংবাদিকতায় বাড়ছে জটিলতা বিভাজন আর দলাদলি

5

ধানের শীষের বিজয় মানেই জনগণের মুক্তি হাবিবুর ইসলাম হাবিব

6

ভাঙ্গুড়ায় বাবার পর মাকে হারিয়ে দিশেহারা ২ শিশু

7

বগুড়ায় তারেক রহমানের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচারণা মিছি

8

চাঁপাইনবাবগঞ্জে ১২ গ্রাম হেরোইন সহ একজন মাদক ব্যবসায়ী আটক

9

সে বোঝা নয়, সে আমার ভাই! ​কলমে- ইরি অতনু

10

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত

11

শিবচরে কৃষিতে নতুন সম্ভাবনার আলো

12

গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর- পলাশবাড়ী) আসনে ১০ প্রার্থীর মনোনয়

13

কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবো না: হাসনাত আবদুল্লাহ

14

কমলনগরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত এ কে এম ইকবাল হোসেন

15

বেগম জিয়ার মৃত্যুতে টনকী বাজারের প্রতিটি দোকানে কালো পতাকা

16

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই বংশের মধ্যে তিন

17

স্মার্টফোনের জায়গা খালি করার ৪ কৌশল

18

দিনাজপুরে “পুলিশ সুপার কাপ” আন্তঃইউনিট ব্যাডমিন্টন টুর্নামেন

19

জোটমুক্ত নির্বাচনে উচ্ছ্বসিত বিএনপি, চ্যালেঞ্জে অভিজ্ঞ জামায়

20