জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১


 শাহাদাৎ বাবু 

নোয়াখালীর সদর উপজেলায় ডাকাতির সময় সংঘটিত গণধর্ষণের ঘটনায় ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেপ্তার ইউসুফ ওরফে রুবেল (৩৭)। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরগাজী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরলক্ষী গ্রামের আব্দুল হালিমের ছেলে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে র‍্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কামান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, গতকাল সোমবার বিকেলে সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী ও র‍্যাব-৭ (সিপিএসসি) পতেঙ্গা, চট্টগ্রামের যৌথ অভিযানে নোয়াখালী সুধারাম মডেল থানাধীন সোনাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গেল বছরের ১১ জানুয়ারি রাত ২টার দিকে সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নে একটি বাড়িতে ডাকাতির সময় গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর মামলাটি র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ছায়া তদন্তের মাধ্যমে অনুসন্ধান করে। তদন্তের একপর্যায়ে ঘটনার সঙ্গে জড়িত তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। এরপর তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দীর্ঘ অনুসন্ধান ও অভিযান পরিচালনা করে র‍্যাব অপর আসামি ইউসুফ ওরফে রুবেলকে শনাক্ত ও গ্রেপ্তার করে।

নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কামান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত আরও বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের লামায় ৫টি ইটভাটায় অভিযানে, ১০ লক্ষ টাকা জরিমানা

1

৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপন অনুষ্ঠানে পুলিশ সুপার দিনা

2

গাইবান্ধায় ভাতিজার বাড়ির সামনে ফুফুর অনশন

3

খুলনায় রানা ওরফে কালারানা গুলিবিদ্ধ, দেশি শাটার গান উদ্ধা

4

শিক্ষা প্রতিষ্ঠানের ভালোবাসায় সিক্ত বিএনপির প্রার্থী সেলিম র

5

শেরপুরের ঝিনাইগাতীতে বন বিভাগের জমি দখল, নিষিদ্ধ ইউক্যালিপটা

6

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ প্রার্থ

7

বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন

8

রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হলে প্রধানমন্ত্রী স্বৈরাচারী হতো

9

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা!

10

ফ্রি চিকিৎসাসেবা রাষ্ট্রের সকল নাগরিকের মৌলিক অধিকার — অধ্যক

11

ঝালকাঠিতে শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জা

12

টাংগাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়ন যুব জামায়াতের বার্ষিক দায়ি

13

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞত

14

মাদারীপুর-১ আসনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন

15

জয়পুরহাটের উন্নত মানের আলু এখন বিশ্বজুড়ে রপ্তানি হচ্ছে,

16

শিক্ষা সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান

17

ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ৮৭তম বার

18

সাঁথিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

19

মাদারীপুরে সড়কে গাছ ফেলে অবরোধ

20