রবিউল বাপ্পী
প্রকাশঃ 20-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

স্মার্টফোনের জায়গা খালি করার ৪ কৌশল

স্মার্টফোনে জায়গার সংকট এখন অনেক ব্যবহারকারীর জন্য একটি নিত্যদিনের সমস্যা। উন্নত ক্যামেরা, উচ্চমানের ভিডিও এবং নানা ধরনের অ্যাপ ব্যবহারের কারণে ফোনের অভ্যন্তরীণ ধারণক্ষমতা দ্রুত কমে যায়। কিন্তু ধারণক্ষমতার ৯০ শতাংশের বেশি অংশ পূর্ণ হয়ে গেলে ফোনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। এর ফলে ফোন ধীরগতিতে কাজ করার পাশাপাশি হঠাৎ হ্যাং হয়ে যায়। ফোনের জায়গা খালি করে এ সমস্যার সমাধান করা সম্ভব। ফোনে থাকা গুরুত্বপূর্ণ অ্যাপ, তথ্য, ছবি, অডিও-ভিডিও ফাইল মুছে না ফেলেও জায়গা খালি করার চার কৌশল দেখে নেওয়া যাক।

১. অ্যাপের ক্যাশ মেমোরি ও অব্যবহৃত তথ্য মুছে ফেলা

ফোনে ব্যবহৃত সব অ্যাপই নিয়মিত তথ্য জমা করতে থাকে। এসব তথ্য ফোনের ক্যাশ মেমোরিতে জমা হয়। আর তাই অ্যাপের ক্যাশ মেমোরি নিয়মিত মুছে ফেলে ফোনের জায়গা খালি করা যায়। এ জন্য প্রথমে ফোনের সেটিংস অপশনে ট্যাপ করে অ্যাপস নির্বাচন করতে হবে। এরপর অ্যাপ অপশনে ট্যাপ করে স্টোরেজ নির্বাচনের পর ক্লিয়ার ক্যাশে ক্লিক করতে হবে।

২. অপ্রয়োজনীয় ও পুরোনো ফাইল মুছে ফেলা

অনেকে ফোনে সিনেমা বা ভিডিও সংরক্ষণ করে রাখলেও সেগুলো দেখেন না। কেউ আবার আকারে বড় অ্যাপ ইনস্টলেশন করার পর সেগুলো ব্যবহার করেন না। এসব সিনেমা, ভিডিও বা অব্যবহৃত অ্যাপের কারণে ফোনের খালি জায়গার পরিমাণ কমে যায়। আর তাই ফোনের জায়গা খালি করার জন্য গুরুত্বপূর্ণ অ্যাপ, তথ্য, ছবি, অডিও-ভিডিও ফাইল ছাড়া বাকি ফাইল মুছে ফেলত হবে।

৩. লাইট অ্যাপ বা ওয়েব সংস্করণ ব্যবহার

ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাটের মতো সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপগুলো বেশি জায়গা দখল করে থাকে। ফলে এ ধরনের একাধিক অ্যাপের কারণে ফোনের অভ্যন্তরীণ ধারণক্ষমতা দ্রুত কমে যায়। আর তাই ফোনের জায়গা দ্রুত খালি করার জন্য প্রয়োজনে এসব অ্যাপের ‘লাইট’ সংস্করণ ব্যবহার করা যেতে পারে।

৪. ক্লাউড স্টোরেজ ব্যবহার

ফোনের জায়গা খালি করার সবচেয়ে কার্যকর সমাধান হতে পারে ক্লাউড স্টোরেজ ব্যবহার। কারণ, গুগল ড্রাইভ এবং আই ক্লাউডের মাধ্যমে ছবি, ভিডিও, ডকুমেন্টসহ নানা ধরনের ফাইল অনলাইনে সংরক্ষণ করা যায়। আর তাই ফোনের জায়গা খালি করার জন্য আকারে বড় ও গুরুত্বপূর্ণ ভিডিও এবং ছবিগুলো গুগল ড্রাইভ, গুগল ফটোজসহ বিভিন্ন ক্লাউড স্টোরেজ সেবায় সংরক্ষণ করে ফোন থেকে মুছে ফেলতে হবে।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে পদ্মা ব্যারেজ ও বিশেষায়িত হাসপাতাল হবে : তারেক রহম

1

পাঁচবিবিতে শীতার্তদের কম্বল দিলেন উপজেলা নির্বাহী অফিসার

2

নাগেশ্বরীতে জাতীয় পার্টি অফিস এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনু

3

নিখোঁজের চার দিন পর পটুয়াখালীতে খাল থেকে বস্তাবন্দি বৃদ্ধার

4

চন্দ্রপাড়া দরবারে জাকেরদের মাঝে আর্থিক সহায়তা ও বার্ষিক ওরছ

5

নিয়ামতপুরে জননেতা মোঃ মোস্তাফিজুর রহমানের একবেলার খাদ্য বিত

6

তারাইলের তালজাঙ্গায় হাত পাখার প্রার্থী আলমগীর সাহেবের গণসংয

7

সোনারায় ইউপি'র সাবেক চেয়ারম্যান তারাজুল এর কবর জিয়ারত করল

8

দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় নেতৃত্বদানকারী ইমাম ইয়াছ

9

প্রচারণার প্রথম দিনেই মণিরামপুরে ইসলামী আন্দোলনের দোয়া ও আল

10

নিয়ামতপুরে রাতের আঁধারে ৬শ আমগাছ ধ্বংস করলো দুর্বৃত্তরা

11

জবিতে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

12

রংপুর-৪ : জামায়াতের সমর্থন পেলেন এনসিপির আখতার হোসেন

13

তাড়াশে বৈধভাবে পুকুর খনন করায় ৯৫ হাজার টাকার জরিমানা ১৫ দিন

14

জান্নাতুল উলূম আলিম মাদরাসার সভাপতি হলেন ফয়সাল আহমেদ

15

বিভিন্ন থানা ও পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন অতিঃ ডিআইজি

16

ত্রয়োদশ সংসদ নির্বাচন গাজীপুর-১ আসনে মনোনয়নপত্র দাখিল

17

পটুয়াখালীতে সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি

18

দোয়ারাবাজার চকবাজার–হরিণাপাঠি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ভি

19

আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস উপলক্ষে পাঁচবিবিতে আলোচনা সভা

20