জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে চাপাতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টিকারী যুবক গ্রেফতার

মোঃ জিহাদুল ইসলাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া যুবক শাহ আলী শিকদার (৩৫)কে ঢাকা রেলওয়ে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার শ্রীপুর থেকে গত ১৯ অক্টোবর ২০২৫ তারিখ গভীর রাতে গ্রেফতার করেছে। তিনি ১৫ অক্টোবর ২০২৫ তারিখ রাতে চাপাতিসহ কমলাপুর রেলওয়ে স্টেশনে আতঙ্ক সৃষ্টি করেছিলেন।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত মাদকাসক্ত। এর আগেও তিনি বিভিন্ন সময় নিজ এলাকাসহ জনাকীর্ণ স্থানে জনমনে ভীতি এবং ত্রাস সৃষ্টি করে আসছিলেন। বিভিন্ন অপরাধে তিনি ইতোমধ্যে কয়েক মাস জেলও খেটেছেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন। 

উল্লেখ্য, ঘটনার দিন আটককৃত যুবক আকস্মিকভাবে কমলাপুর রেলওয়ে স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্মে নিজের শরীরে লুকিয়ে রাখা ধারালো চাপাতি প্রকাশ্যে বের করে জনমনে ভীতি সৃষ্টি করলে যাত্রীদের মাঝে আতঙ্ক তৈরি হয়। 

আটককৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলা-বরিশাল সেতুর দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার প্

1

মহেশখালীতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ

2

মানবতাবিরোধী অপরাধ নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমা

3

চাঁদাবাজিসহ ৬ মামলার আসামী আওয়ামী লীগ নেতা গ্রেফতার

4

মনোহরদীতে হিফজুল কোরআন মডেল মাদরাসার হাফেজ শিক্ষার্থীদের পাগ

5

সিরাজগঞ্জে প্রকাশ্য দিবালোকে কলেজছাত্র হত্যা

6

গোয়ালন্দে অন্যর জমি দখল করে বিক্রয় অভিযোগে সংবাদ সম্মেলন

7

পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বিজয় দিবস উপলক

8

চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত

9

ধর্মীয় সম্প্রীতি রক্ষায় নুরুল হুদার উদ্যোগ প্রশংসনীয়

10

রাজশাহীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

11

আগামী নির্বাচনে তরুণ প্রজন্মই বিএনপির ভরসা

12

আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৮৭০ (আটশত সত্তর) পিস ইয়াবা ট্যাবল

13

সার্চ মানবাধিকার সোসাইটি কর্তৃক শিরোমণি বাজার বণিক সমিতির নব

14

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

15

বিনা অপরাধে আ'লীগের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করতে দেওয়া হব

16

শিবচরে ছেলের কোদালের আঘাতে বাবার মর্মান্তিক মৃত্যু

17

নোয়াখালীর সেনবাগে ৫০ পিস ইয়াবাসহ ৩ জন আটক

18

রাউজানে মাদকসহ আটক ২

19

অপরেশন ডেভিলহ্যান্টে ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্

20