ইফতিয়ার আহম্মেদ পুলক
প্রকাশঃ 4-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

না.গঞ্জের শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ সোহাগ অপহরণ মামলা ফতুল্লা মডেল থানায়

ফতুল্লা মডেল থানায় অপহরণ মামলা হয়েছে   ব্যবসায়ী ও শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ  সোহাগকে  অপহরণের ঘটনায় । অপহৃতের স্ত্রী তানিয়া আহমেদ মঙ্গলবার (৩ জুন) রাতে মামলাটি দায়ের করেন।

মোঃ সোহাগ নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, মীম শরৎ গ্রুপ এবং শাহজালাল নেভিগেশনের ব্যবস্থাপনা পরিচালক  আলহাজ্ব মোহাম্মদ  সোহাগকে পটুয়াখালীর পায়রাকুঞ্জ ফেরিঘাট এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। এর আগে ১ জুন রাতে তাকে অপহরণ করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, ব্যবসায়ীক দ্বন্দ্ব বা পূর্বশত্রুতার জের ধরেই এ অপহরণের ঘটনা ঘটে থাকতে পারে বলে পরিবারের ধারণা।

সোহাগ নিখোঁজ হন গত ১ জুন। সেদিন দুপুরে তিনি ব্যবসায়িক কাজে ঢাকার সচিবালয়ের খাদ্য ভবনে যান এবং রাত সাড়ে ১১টার দিকে ব্যক্তিগত গাড়িতে করে বাসার উদ্দেশ্যে রওনা দেন। এরপর থেকে তার ও গাড়িচালক কবিরুলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল।

পরদিন ২ জুন দুপুরে পটুয়াখালীর পায়রাকুঞ্জ ফেরিঘাট এলাকায় একটি পরিত্যক্ত গাড়ির ভেতর থেকে বন্ধুর মোবাইলে ফোন করে সোহাগ জানান, তিনি অপহরণকারীদের হাতে পড়ে আহত হয়েছেন এবং তাকে ফেলে রাখা হয়েছে। স্থানীয়দের সহায়তায় পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান জানান, অপহরণের উদ্দেশ্য, কারা এতে জড়িত এবং পেছনে কী মোটিভ রয়েছে, তা জানতে পুলিশ সবদিক থেকে তদন্ত করছে। তিনি আরও জানান, অপহরণকারীরা দুটি গাড়ি ব্যবহার করেছে, যেগুলো উদ্ধার করা হয়েছে। তবে চালক কবিরুলের খোঁজ এখনো পাওয়া যায়নি। তিনি অপহৃত, নাকি ঘটনার সঙ্গে জড়িত, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যাঁ ভোট দিলে বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে- টাঙ্গাইলে উপদেষ্

1

বারহাট্টায় গুড একুয়াকালচার প্রাকটিস এন্ড ফুড সেইফটি বিষয়ক প্

2

মফস্বলে সাংবাদিকতায় বাড়ছে জটিলতা বিভাজন আর দলাদলি

3

ঈশ্বরগঞ্জে কলেজের ভর্তির নামে চলছে লুটপাট, অধ্যক্ষের রুমে তা

4

ইকবালকে বিএনপি’র মনোনয়ন দেওয়ার দাবিতে ২২ কিলোমিটার মানববন্ধ

5

মণিরামপুরে ইসলামী যুব আন্দোলনের মাসিক সভায় বেগম খালেদা জিয়

6

দৌলতপুরে নতুন ওসি মো. কমর উদ্দিনের যোগদান

7

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী না হলে ফ্যাসিবাদ ফিরে আসবেই: প্রধান উপদেষ

8

হাবিবুল্লাহ বাহারকে সভাপতি করে হারং সিনিয়র আলিম মাদরাসার নতু

9

দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনায় কুলিয়া ইউনিয়ন বিএনপি ও কৃষ

10

বগুড়ার নারুয়ামালায় ছুরিকাঘাতে সাপুড়ে নিহত, আহত

11

আজ বিকেল থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন

12

ফেসবুক পোস্টের মন্তব্যকে কেন্দ্র করে হাতীবান্ধায় জামায়াত কর্

13

পাবনার ফরিদপুরে অশ্রুসিক্ত ভালোবাসায় প্রধান শিক্ষকের বিদায়

14

খালেদা জিয়ার সুস্থতায় বিএনপির নেতা হারুন দোয়ার আয়োজন করেন

15

বেগম খালেদা জিয়া রুহে মাগফিরাতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

16

দিনাজপুরে “পুলিশ সুপার কাপ” আন্তঃইউনিট ব্যাডমিন্টন টুর্নামেন

17

আরকান রোডে সড়ক নিরাপত্তা হুমকিতে, লবণ ও বালুবাহী ট্রাকের বির

18

দিনাজপুরে কাজী বোরহান স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬-এর

19

এমপি না হলেও হাতিয়ার মানুষকে ছেড়ে কোথাও যাবো না_ ইঞ্জিনিয়ার

20