জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ায় যথাযথ মর্যাদায় মহান সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে


মোঃ শামীম হোসেন সাগর

যথাযথ মর্যাদায় শুক্রবার (২১ নভেম্বর) মহান সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের গতিকে ত্বরান্বিত করতে সম্মিলিত আক্রমণ সূচিত হয়। ফলশ্রুতিতে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় স্বাধীন ও সার্বভৌম দেশ-বাংলাদেশ। প্রতি বছরের ন্যায় এ বছরও বগুড়া সেনানিবাসে যথাযথ মর্যাদার সাথে একটি মনোমুগ্ধকর সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় মহান সশস্ত্র বাহিনী দিবস।
অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধাসহ সকল গণ্যমান্য অতিথিদেরকে অভ্যর্থনা জানান, ১১ পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার ও বগুড়া এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে স্বাগত ভাষণে মুক্তিযুদ্ধে বগুড়া অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা এবং বীরত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বগুড়া অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাসহ সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং আগত সকল মুক্তিযোদ্ধা, শহিদ পরিবারের সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাবের অভিযানে গাঁজাসহ একাধিক মামলার আসামি সাদ্দাম গ্রেফতা

1

উচ্চ ফলোন বিষয়োক কৃষি প্রশিক্ষণ

2

নোয়াখালীতে নারীসহ আটকের ভিডিও ভাইরাল: স্বেচ্ছাসেবক দল নেতা ব

3

চট্টগ্রামের ,সাতকানিয়া গৃহবধূকে ,জোরপূর্বক বিষখাইয়ে ,শাশুড়

4

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বেলকুচি সরকারি কলেজ

5

লোহাগড়ায় ১৩ মাদক মামলার আসামি গাঁজাসহ গ্রেফতার

6

কালিগঞ্জে জুমার নামাজ শেষে ব্যবসায়ীকে কুপিয়ে কান বিচ্ছিন্ন দ

7

স্মরণকালের সবচেয়ে বড়’ মহাসমাবেশ আয়োজনে প্রস্তুত চট্টগ্রাম

8

পূর্নিমা এপেক্স বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়

9

এসডিজি'র টার্গেট বাস্তবায়নে ফলপ্রসূ কাজ করুন- ময়মনসিংহে বিভা

10

চট্টগ্রাম–১৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ, প্রথম

11

সিরাজগঞ্জ -১ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজার নির্বাচনী ইশত

12

বিনা সরিষা- ১১ জাত প্রায়োগিক পরীক্ষনের মাঠ দিবস পালিত

13

স্বৈরাচারী সরকার প্রশাসন ভেঙে দিয়েছে

14

নিষিদ্ধ দল বিতর্কেও শেষ পর্যন্ত বৈধ

15

৩১ দফা বাস্তবায়নে জাকারিয়া বাচ্চুর নেতৃত্বে পার্বতীপুরের ঐ

16

কক্সবাজারে জায়গা জমির জেদ ধরে মা বাবার উপর হামলা

17

ইতিহাস কখনো জোর করে মুছে ফেলা যায় না

18

ইউক্রেন যুদ্ধ অবসানে অগ্রগতির দাবি ট্রাম্পের

19

রাজশাহী শহরে প্রশাসন ম্যানেজ করেই চলছে পুকুর ভরাট

20