জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পাবনার ফরিদপুরে অশ্রুসিক্ত ভালোবাসায় প্রধান শিক্ষকের বিদায়

মোঃ আব্দুল আলীম আবরার

শিক্ষকের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত স্থাপন করলো শত বছরের পুরাতন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বনওয়ারিনগর  সিপিবিপি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। 

প্রিয় শিক্ষকের বিদায় বেলায় সাবেক ও বর্তমান শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হাসান তারেক। 

সোমবার ৩ নভেম্বর সকাল ১১ টায়  বনওয়ারীনগর সিবিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসর গ্রহণ উপলক্ষে রাজকীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।  

ছাত্রছাত্রীরা প্রিয় শিক্ষককে গাড়িতে উঠিয়ে ফুল দিয়ে বরণ করে স্কুলে নিয়ে আসেন। তারপর মঞ্চে উঠিয়ে সংবর্ধনা দেন। এ সময় চারপাশের পরিবেশ যেন ভারী হয়ে উঠে।  শিক্ষা গুরুর ভালোবাসার স্মৃতি স্মরণ করে প্রিয় শিক্ষার্থীরা ও সহকর্মীরা। 

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিদ্যালয় থেকে শেষ কর্ম দিবসে সংবর্ধনা শেষে ফুলেল সজ্জিত গাড়িতে করে মোঃ হাসান তারেককে নিজ বাড়িতে পৌঁছে দেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। 

সংবর্ধনা অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  মাওলানা জাফর ইকবাল এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাকিম খান, এছাড়া বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু তালেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিকুজ্জামান ও সাবেক উপজেলা মাধ্যমিক অফিসার মাহফুজুর রহমান, উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজ থেকে আগত প্রধান শিক্ষক ও অধ্যক্ষ বক্তব্য রাখেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

1

পল্টনের শহীদদের শোকে-ক্রোধে উত্তাল সীতাকুণ্ডের রাজপথ

2

মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্

3

অবশেষে আলীকদমেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

4

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নরসিংদী জেলা শাখার পক্ষ থেকে ইং

5

দাঁতভাঙ্গা কবির নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

6

কারাগারে থানা আওয়ামী লীগের সভাপতির মৃত্যু

7

আগামীকাল ছুটিতে যা যা বন্ধ থাকবে

8

বুধহাটায় পুকুরে পড়ে প্রাণ গেল শিশু অর্নব দেবনাথের

9

জামালপুরে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, প্রতিদ্বন্দিতা কর

10

স্কটল্যান্ডের সঙ্গে আইসিসির কোনো যোগাযোগ হয়নি বাংলাদেশের বিক

11

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশী যুবকের লাশ ফেরত দিল ভারত

12

ঈশ্বরদীর শীতার্ত মানুষের সাহায্যার্থে উপজেলা প্রশাসনের পক্ষ

13

তাড়াইলে হাতপাখার এমপি প্রার্থীর আগমন

14

১০ দলীয় জোট থেকে এলডিপিকে দেয়া ভোলা-২ আসন থেকে মনোনয়ন প্রত্য

15

বরগুনায় লজিক প্রকল্পের জলবায়ু ঝুঁকি বীমা বিষয়ক কর্মশালা অনুষ

16

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচ

17

রায়গঞ্জে ফেসবুক পোস্টের জেরে হামলা ও হুমকি

18

কাউখালী উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

19

সন্ত্রাস-মাদকমুক্ত মনিরামপুর গড়াই আমার অঙ্গীকার” — অ্যাডভোকে

20