জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

হাবিবুল্লাহ বাহারকে সভাপতি করে হারং সিনিয়র আলিম মাদরাসার নতুন কমিটি গঠন

মোহাম্মদ উল্লাহ

বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড কর্তৃক হারং সিনিয়র আলিম মাদরাসা চান্দিনা,কুমিল্লা'র নতুন কমিটির অনুমোদন করেছে। ২০০৯ সালের গভার্নিং বডি ও ম্যানেজিং কমিটি বিধিমালা অনুযায়ী গঠিত এ কমিটি ১ম সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ হতে পরবর্তী দুই বছর দায়িত্ব পালন করবে।
‎প্রজ্ঞাপনে মাওলানা হাবিবুল্লাহ বাহারকে সভাপতি ও অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন কে সদস্য সচিব করে ১৩ সদস্যের একটি তালিকা প্রকাশ করা হয়েছে।
‎প্রজ্ঞাপনে বলা হয় মাদরাসার স্বার্থবিরোধী কর্মকাণ্ডের জন্য প্রবিধান মালা ২০০৯ এর প্রবিধান অনুসারে এ কমিটি যেকোনো সময় বাতিল হতে পারে। এতে আরো বলা হয় প্রজ্ঞাপন জারির পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত করে একজন শিক্ষানুরাগী সদস্যকে কো-অপ্ট করে তা বোর্ডকে অবহিত করতে হবে;অনুমোদিত কমিটিকে বোর্ড ও সরকার প্রণীত বিধান অনুযায়ী পরিচালনা করতে হবে। 
‎প্রজ্ঞাপনে অনুমোদিত কমিটির অনান্য সদস্যরা হলেন; এ জি এম এ মান্নান দাতা সদস্য, মোহাম্মদ লোকমান হোসাইন অভিভাবক সদস্য, মোঃ বাবুল হোসেন অভিভাবক সদস্য, মোঃ বদরুজ্জামান অভিভাবক সদস্য, মোঃ জাকির হোসেন অভিভাবক সদস্য, সাহিদা আক্তার সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য, মোঃ সারোয়ার হোসেন সাধারণ শিক্ষক সদস্য, এম এ হাশেম সাধারণ শিক্ষক সদস্য, এইচ. এম আশরাফ উল্লাহ সাধারণ শিক্ষক সদস্য, মোসাঃ শামিমা আক্তার সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য, মোঃ আবু হানিফ বিদ্যোৎসাহী সদস্য। 
‎বাংলাদেশ শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত এ প্রজ্ঞাপন টি জেলা প্রশাসক কুমিল্লা, উপজেলা নির্বাহী অফিসার চান্দিনা, জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরে প্রেরণ করা হয়েছে।
‎গত ৫ অক্টোবর ২০২৫ বোর্ডের রেজিস্ট্রার (প্রশাসন) প্রফেসর ছালেহ আহমাদের স্বাক্ষরে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসংখ্য যুদ্ধে সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া বীর মুক্তিযোদ্ধা ম

1

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস

2

তালায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বিভিন্ন শ্রে

3

বগুড়ায় দুর্বৃত্তদেরিকাঘাতে ব্যবসায়ী আবু বকর আহত।

4

কয়রায় জনপ্রতিনিধিদের সঙ্গে বিএনপি প্রার্থী বাপ্পির সাক্ষাৎ

5

মুন্সীগঞ্জে দেশীয় অস্ত্রসহ আটক-১

6

মোহাম্মদপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম

7

খালিয়া ইউনিয়নে উঠান বৈঠক: বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেলেন জের

8

বগুড়ার গাবতলীতে তারেক রহমানের জন্মদিনে দোয়া ও মোনাজাত

9

তুরস্কে বিতর্কিত সব ঘটনা শেষে রোনালদোদের কোচ হচ্ছেন মরিনিয়ো!

10

বেগম খালেদা জিয়া দিনাজপুরে যে বাড়িতে শৈশব কাটিয়েছেন

11

দশমিনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের রিকশা ও অটো শ্রমিক সমাবেশ অ

12

গোপালগঞ্জে মামলাবাজি ও হয়রানির অভিযোগে এনসিপি যুবশক্তি

13

সাভারে ডাকাত সদস্য গ্রেফতার

14

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ

15

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচা

16

বগুড়া জেলা যুবদলের উদ্যোগে বগুড়া সদর ৬ আসনের নির্বাচনী গণস

17

কোর্ট বাজার সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন

18

নাগেশ্বরীতে জাতীয় পার্টি অফিস এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনু

19

মাদারীপুরে -সবজির মূল্য নিম্নমুখী, ক্রেতাদের স্বস্তি

20