জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁর নিয়ামতপুরে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় রবিবার উষ্ণ, আবেগময় ও আনন্দঘন পরিবেশে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি ও প্রাথমিক গণ্ডি পেরিয়ে উচ্চ বিদ্যালয়ে নতুন যাত্রার দিকনির্দেশনা দিতে ৪১নং সমাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল চন্দ্র প্রামাণিক ও সহকারী শিক্ষকবৃন্দ। আরও উপস্থিত ছিলেন চুনিয়াপাড়া, চান্দইল, সমাসপুর (সি, সি, এস) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাদিকুর ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুর রকিব, বিসিএস উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ফজলুল হক এবং দাতা সদস্য সুধীর চন্দ্র বর্মন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ ধাপ, যা পরবর্তী শিক্ষাজীবনের ভিত্তি গড়ে তোলে। মনোযোগ, শৃঙ্খলা, সততা ও নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমেই শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও সাফল্যের পথে এগিয়ে যেতে পারবে বলে মত দেন তারা।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ফুল, শুভেচ্ছা কার্ড ও স্মারক উপহার প্রদান করা হয়। শিক্ষার্থীরা বিদ্যালয় ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের অনুভূতি তুলে ধরে। তারা জানায়, শিক্ষকদের স্নেহ, আন্তরিকতা ও সহযোগিতা তাদের প্রাথমিক শিক্ষাজীবনকে আনন্দময় করেছে।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ৫ম শ্রেণীর শিক্ষার্থীসহ অন্যান্য শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতি পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। শেষপর্যন্ত দোয়া ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরদীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত

1

২০২৬ সালে গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়ানোর সম্ভাবনা

2

টাঙ্গাইল ৮ ত্রিমুখী লড়াইয়ে বাড়ছে নির্বাচনী উত্তাপ

3

রায়গঞ্জের নিমগাছীতে ফুটপাতে জমে উঠেছে শীতবস্ত্র কেনা বেচা

4

নেপালতলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলেরউদ্যোগে নির্বাচনী প্রচারণা

5

নরসিংদীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

6

ঈশ্বরগঞ্জে ‘ফ্রি’ ভেটেরিনারি সেবা

7

কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি

8

ভূরুঙ্গামারীতে সৎ যুবকের দৃষ্টান্ত

9

উল্লাপাড়ায় বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ

10

দুর্গাপুরে বিরিশিরি একাডেমিতে ঐতিহ্যবাহী নবান্ন উৎসবের উদযাপ

11

টাঙ্গাইলে দুই মাদক বিক্রেতার কারাদন্ড

12

ডিমলায় সরকারি বালু চুরি, তথ্য সংগ্রহে গেলে ৩ সাংবাদিককে পিট

13

সত্য ঘটনা অনুযায়ী মামলা নেওয়ায় নড়াইলে ওসি প্রত্যাহার

14

তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন নিয়ামতপুরে দুঃস্থ্য ও অসহায়দের

15

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন

16

ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ

17

বসুন্দিয়ার সাদুল্যাপুর প্রাইমারি স্কুলের বার্ষিক ফল প্রকাশ

18

মোহাম্মদপুরে বাসায় মা–মেয়ের মৃতদেহ, তদন্তে পুলিশ

19

জামালপুর-২ আসনে নির্বাচনি উত্তাপ

20