জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ -৪ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী ডাঃ নাসির উদ্দিন

আরিফ রববানী  
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ -৪ (সদর) আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাতপাখা) প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক,ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি,  বিশিষ্ট চিকিৎসক, হাড় জোড়া রোগ বিশেষজ্ঞ ট্রমা ও স্পাইন সার্জন অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন।


বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। তার হাতে মনোনয়ন পত্র তুলে দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)আজিম উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর শাখার সিনিয়র সহ সভাপতি মুফতি ইয়াকুব সাইদ, সহ-সভাপতি মুফতি এমদাদুল হক, জয়েন সেক্রেটারি এডভোকেট জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু রাসেল। ইসলামী যুব আন্দোলন মহানগর শাখার সভাপতি মুফতি আজিজুল হক,ইসলামী শ্রমিক আন্দোলনের ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি মাওলানা আশেকে মোস্তফা, ইসলামী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি মাওলানা নূর মোহাম্মদ, হারুন অর রশিদ মাস্টার, শ্রমিক আন্দোলনের ময়মনসিংহ মহানগর শাখার সিনিয়র সহ- সভাপতি মোঃ ফারুক মুন্সী প্রমূখ নেতৃবৃন্দ।

এসময় অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন সাংবাদিকদের সাথে তার অনূভুতি ব্যক্ত করে  বলেন- জনগণ পরিবর্তন চায়।সদরের জনগণ ইসলামী আন্দোলন এর হাতপাখার পক্ষেই রায় দিবে ইনশাআল্লাহ।

গত ২০০৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন । তিনি একজন আল্লাহওয়ালা, সৎ ও জনদরদি ও  গরীবের ডাক্তার  হিসেবে এ অঞ্চলের সর্বশ্রেণীর মানুষের কাছে বেশ সমাদৃত। চালচলনে, পোশাক-আশাকে তিনি একেবারে সাদামাটা মানুষ।  গরীব অসহায় মানুষের চিকিৎসক  হিসেবে ময়মনসিংহ-৪ (সদর) আসনে তিনি জনপ্রিয় ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি।

মনোনয়ন সংগ্রহ শেষে অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন আরও  বলেন, নির্বাচন কমিশনের আইন মেনেই আমি মনোনয়নপত্র উত্তোলন করেছি। নির্ধারিত সময়ের মধ্যেই নমিনেশন ফরম যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেব ইনশাআল্লাহ। আপনাদের মাধ্যমে ময়মনসিংহ-৪ আসনের ময়মনসিংহ সদরবাসীর দোয়া চাই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সমমনা ৮ দলের প্রার্থী বাচাই এখনো চলমান রয়েছে। এ আসনটি ইসলামী আন্দোলন পাবেন বলে তিনি  আশাবাদ ব্যক্ত করেন। 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর নির্বাচন ও গণভোট উপলক্ষে সমাজসেবার অবহিতকরণ সভা

1

দিনাজপুর ৫ আসনে তালা মার্কায় ভোট চেয়ে স্বতন্ত্র প্রার্থী এ

2

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন অনিয়মের আঁতুড়ঘর

3

তাফসিরুল কুরআন মাহফিলের ভলেন্টিয়ার সম্মেলন ও পুরস্কার বিতরণ

4

জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্

5

নদী উদ্ধারই ছিল বড় লড়াই নারায়ণগঞ্জে নৌ উপদেষ্টা

6

গোপন সংবাদে কারখানায় অভিযান পরিচালনা করেন মহেশখালী ভৃমি

7

অসংখ্য যুদ্ধে সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া বীর মুক্তিযোদ্ধা ম

8

দশমিনায় নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের র

9

মৃত্যুর আগে বিষপানের অভিযোগ: স্বামী-শাশুড়ির বিরুদ্ধে আমেনা ব

10

বাংলাদেশি সন্দেহে ভারতে ফের মুসলিম তরুণের ওপর হামলা

11

নওগাঁয় যৌথবাহিনীর অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক

12

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মানবিক হাত

13

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক

14

ফতেহজংপুর দূর্গ" শরীয়তপুর জেলার অন্যতম ঐতিহাসিক নিদর্শন

15

পিতৃ পুরুষের আত্মার শান্তি কামনায় গীতা পাঠ ও মহাপ্রভুর ভোগরা

16

দিনাজপুর জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

17

কুষ্টিয়ায় সিভিল সার্জন কার্যালয়ে তালা ঝুলিয়ে প্রতিবাদ

18

মেহেরপুরের যুগিন্দায় মহুয়া ও রিপনের জমকালো শুভ পরিণয়: আনন্দঘ

19

বিএনপির এবং জামায়াত মনোনীত প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

20