জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দলে ফিরতে বিএনপিকে ৪ ডিসেম্বর পর্যন্ত সময় দিলেন খোকা

   মোঃ শামীম হোসেন সাগর 
বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জানে আলম খোকা তার বহিষ্কারাদেশ প্রত্যাহারে কেন্দ্রীয় বিএনপির কাছে চূড়ান্ত সময় বেঁধে দিয়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন, আগামী ৪ ডিসেম্বরের মধ্যে যদি বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসে, তবে “তৃণমূল বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী নিজের পথ বেছে নেবেন”।

রোববার (২৩ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে শেরপুর পৌরশহরের সকাল বাজার এলাকার শহীদ গাজীউর রহমান কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। কুসুম্বি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শেরপুর-ধুনট দুই উপজেলার কয়েকশ’ তৃণমূল নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সভায় জানে আলম খোকা বলেন, ২০২১ সালে তিনি দলীয় সিদ্ধান্তের বাইরে শেরপুর পৌরসভার মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। এ কারণে বিএনপি তাকে বহিষ্কার করে। তিনি জানান, এ ঘটনার জন্য বহুবার কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ক্ষমা চেয়েছেন, স্থানীয় পর্যায়েও সমাবেশ করে কর্মী-সমর্থকদের সামনে দুঃখ প্রকাশ করেছেন।

তার অভিযোগ, দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করা অনেক নেতার বহিষ্কারাদেশ বহু আগেই প্রত্যাহার করা হলেও তার ক্ষেত্রে তা হয়নি। দীর্ঘদিন ধরে রাজনীতি থেকে দূরে রাখা হলেও তিনি আদর্শচ্যুত হননি। তৃণমূলের আন্দোলন, সংগঠন ও সাম্প্রতিক ২৪ শে গণঅভ্যুত্থানেও তিনি নেতৃত্ব দিয়েছেন।

জানে আলম খোকা দাবি করেন, শেরপুর ও ধুনটের তৃণমূল বিএনপি এখনো তাকে মানে, তাকে ঘিরেই সংগঠনের মূল শক্তি সক্রিয় রয়েছে।

সভায় তৃণমূল নেতাকর্মীরাও তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে জোর দাবী জানান।
ধুনটের গোপালনগর গ্রামের আবুল কালাম আজাদ বলেন, “খোকা সাহেব কোনওদিন বিএনপির বিপক্ষে কথা বলেননি। তৃণমূল এখনো তাকে নেতৃত্বে দেখতে চায়।”

শেরপুর শহর যুবদলের সাবেক নেতা আশেক মাহমুদ বলেন, “বগুড়া-৫ আসনে ধানের শীষের প্রার্থীকে জয়ী করতে হলে জানে আলম খোকার বহিষ্কারাদেশ প্রত্যাহার জরুরি।”

ধুনটের নিমগাছি ইউনিয়নের শাহাদত হোসেন বলেন, “খোকার নেতৃত্বে তৃণমূল বিএনপি এখনো সুসংগঠিত।”

সভায় শেরপুর পৌর বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল মামুন, শেরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, বগুড়া জেলা বাস–মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমানসহ পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন

1

শেরপুরে খেঁজুরের রস পান করে ৬ বছরের শিশুর মৃত্যু

2

রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় আমিনুল হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তির

3

কুট্টাপাড়া লিটল স্টার কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণির শিক্ষার্থী

4

কিশোরগঞ্জের ছয়টি আসনে প্রতীক বরাদ্দ:কে কোন প্রতীক পেলেন

5

সিলেটে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুজনের

6

কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

7

প্রাণনাশের হুমকি জমি ও মাছের ঘের জবর দখলের বিরুদ্ধে থানায় অ

8

কুলাউড়ায় ৫ লক্ষাধিক টাকার ভারতীয় সিগারেট জব্দ করলো বিজিবি

9

চাঁপাইনবাবগঞ্জে ট্যাপে পানি নেয়াকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে

10

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে

11

ভাঙ্গুড়ায় ৫'শ কৃষকের মাঝে বিনামূল্যে ধান, সরিষা, শাকসবজির

12

দিনাজপুরে পুলিশ সদস্যদের ড্রাইভিং দক্ষতা যাচাই

13

ফেসবুকে উসকানিমূলক ও আপত্তিকর পোস্ট দেওয়ার গ্রেপ্তার করছে পু

14

কুমিল্লার চান্দিনায় এলডিপি ও হাতাপাখার কর্মী সমর্থকদের মধ্যে

15

জমকালো আয়োজনে বিনাজুরীতে সুন্নী কনফারেন্স

16

কিশোরকণ্ঠ বৃত্তি পুরস্কার পেল তানোর–মোহনপুর

17

পাপিয়ার সরব উপস্থিতিতে চাঙ্গা বিএনপি, তৃণমূল উজ্জীবিত

18

কুষ্টিয়া ১ আসনে মনোনয়ন ঘোষণার পরে বাড়িতে ককটেল নিক্ষেপ ও

19

টাংগাইলের নাগরপুরে নব গঠিত বাস- কোচ শ্রমিক ইউনিয়নের উপ- কমিট

20