জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে -মাহমুদুর রহমান মান্না

 মোঃএরশাদুল হক 

 নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি 

মাহমুদুর রহমান মান্না বলেছেন, আগে নির্বাচন কমিশন বলেছিল চলতি মাসের ৭/৮ তারিখের দিকে তফসীল ঘোষণা করা হবে। তারপর শোনা গেল ১১ তারিখ তফসীল ঘোষণা হবে। এখন পত্রিকায় নির্বাচন কমিশন বলছে নির্বাচনের তারিখ নিয়ে কোন কথা বলবেন না, আমরা দেখছি।  আমরা বলেছি রোজার আগে নির্বাচন হতে হবে। নির্বাচন যত বিলম্ব হবে তত শঙ্কা হবে। 

তিনি বলেন, এই দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের জোটে বেগম জিয়ার অসাধারণ অবদান ছিল। তিনি অনেক কষ্ট করেছেন, অনেক নির্যাতন সহ্য করেছেন। সবাই চাই তিনিও  এই নির্বাচনী প্রক্রিয়ায় থাকুক। তার স্বাস্থ্য বিষয়ে 

সবার মাঝে একটা শঙ্কা তৈতি হয়েছে। সেই কারনে 

নির্বাচনের অবস্থার কোন পরিবর্তন হয় কি না এটা আমাদের মনের মধ্যে আছে। তবে আমরা চাই তিনি সুস্থ হয়ে উঠবেন এবং নির্বাচন সঠিক সময়ে হবে।

তিনি আরও বলেন, পনের বছরের লড়াইয়ে আমাদের সাথে বিএনপিসহ অন্যান্য দল ছিল, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। তাদের সাথে আলাপ আরোচনা চলছে। তবে এখন পর্যন্ত কারও নির্বাচনী সমঝোতা গড়ে ওঠেনি। আমরা এককভাবে কিছু করতে চাই না।

মাহমুদুর রহমান মান্না রোববার বিকেলে কুড়িগ্রামে নাগরিক ঐক্যের জেলা কার্যালয় উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় দলের সাধারণ সম্পাদক শহিদুর্লা কায়সার, সদস্য আব্দুর রাজ্জাক, জেলা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত মেজর আব্দুস সালামস জেলা কমিটির সদস্য সচিব জোহবাদুল ইসলাম বাবলু সহ  অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

পরে জেলা শহরের কলেজমোড়ে স্বাধীনতার স্বাধীনতার বিজয়স্তম্ভে মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য রাখেন।

 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনাখালীতে সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার আটক

1

সঠিকভাবে যাকাত দিলে কাউকে যৌনকর্মকে পেশা হিসেবে নিতে হতো না:

2

বদলে যাওয়া হোসেন্দী উপ-স্বাস্থ্য কেন্দ্র ও ডিপ্লোমা ডা. মো:

3

অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ১৫০টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন ও

4

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাপাহার উপজেলা বিএনপির

5

শিবগঞ্জে বিট পুলিশিং সভা ও ওঠান বৈঠক অনুষ্ঠিত

6

লোহাগড়ায় হানাদার মুক্ত দিবস পালিত

7

কালাইয়ে অধ্যক্ষ আমিনুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

8

চট্টগ্রাম-১৩আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত ছৈয়দ মোহাম্মদ শাহাজাহা

9

বেনাপোলে আন্তর্জাতিক কাষ্টমস দিবস পালিত

10

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি

11

চাটখিলে এক ভুয়া ডেন্টিস্টকে ১০ হাজার টাকা জরিমানা

12

রোয়াংছড়িতে নবগঠিত এনসিপি কমিটি সাংগঠনিক পরিচিত সভা

13

দুর্বৃত্তদের আগুনে পুড়ল নওগাঁর আত্রাই রেলস্টেশন এলাকা

14

টবগী ইউনিয়ানে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ম

15

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদারীপুরে মাছচাষিকে কুপিয়ে মারাত্ম

16

ঝালকাঠি পৌর এলাকার ৯ ওয়ার্ডে ধানের শীষের মিছিল এলাকায় নির্বা

17

তরুণদের উৎসাহে পার্বতীপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্টের সূচনা

18

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

19

মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ইকবাল হোসেনের বহিষ্কারদেশ

20