জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে কমলনগরে শিক্ষার্থীদের বিক্ষোভ


নাসির মাহমুদ


নিজ শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তে প্রায় ১০ কিলোমিটার দূরে পরীক্ষা কেন্দ্র নির্ধারণের প্রতিবাদে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমির এসএসসি পরীক্ষার্থীরা।

বুধবার সকালে উপজেলার হাজিরহাট বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে এবং পূর্বের ন্যায় নিজ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র বহাল রাখার দাবি জানায়। প্রশাসনের আশ্বাসের পর শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যায়।

বিক্ষোভে অংশ নেওয়া এসএসসি পরীক্ষার্থী নুর করিমআব্দুল্লাহ জাহিদসহ কয়েকজন শিক্ষার্থী জানানবিগত কয়েক বছর ধরে হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমির শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা নিজস্ব কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে সম্প্রতি কুমিল্লা শিক্ষা বোর্ড প্রকাশিত কেন্দ্র তালিকায় তাদের পরীক্ষার কেন্দ্র হিসেবে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত তোরাবগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয় নির্ধারণ করা হয়েছে।

শিক্ষার্থীরা আরও জানানহাজিরহাট সরকারি মিল্লাত একাডেমিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা পড়াশোনা করে। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে অনেক পরীক্ষার্থীকে প্রায় ১৫ কিলোমিটার পথ অতিক্রম করে পরীক্ষায় অংশ নিতে হবেযা সময়সাপেক্ষ  ব্যয়বহুল। এতে পরীক্ষার্থীদের ভোগান্তি বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। তাই বিষয়টি পুনর্বিবেচনা করে পূর্বের পরীক্ষা কেন্দ্র বহাল রাখার দাবি জানান তারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাখাওয়াত হোসেন বলেন, “হঠাৎ করে বোর্ডের এমন সিদ্ধান্তে শিক্ষার্থী  অভিভাবকরা চরম দুশ্চিন্তায় পড়েছেন। তবে এটি বোর্ডের সিদ্ধান্ত হওয়ায় আমাদের করার তেমন কিছু নেই।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বমোতৌহিদুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের দাবিটি যৌক্তিক। বিষয়টি বাস্তবতার আলোকে পুনর্বিবেচনার জন্য বোর্ড কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হবে।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরাহাত উজ জামান বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে একটি সুন্দর সমাধানের চেষ্টা করা হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে স্বাগত জানাতে কক্সবাজার-২, আসনের বিএনপি'র ১০ হ

1

ঢাকা–মাওয়া মহাসড়কে মোটরসাইকেল চালকদের হয়রানি

2

পাবনায় নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা

3

গ্রাহকের ৬০০ কোটি টাকা আত্মসাৎ

4

পুলিশের ১৫ ও ১৭ ব্যাচের মেধাবী কর্মকর্তাদের পদোন্নতি ঠেকাতে

5

চাঁপাইনবাবগঞ্জে বৈশাখী টেলিভিশন ২০ বছর পেরিয়ে ২১ বছরে পদার্

6

মাসদাইরে যৌথ বাহিনীর অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

7

বাবাকে গ্রেফতারের পর নিয়মিত আমাদের খোঁজখবর নিতেন খালেদা জিয়া

8

নির্বাচন সামনে রেখে ফুলবাড়ী থানা পরিদর্শন

9

মাগুরা-২ আসনে কাজী সালিমুল হক কামালের মনোনয়ন দাবিতে বিশাল জন

10

গর্তে গর্তে তাজা মাছ বর্ষায় গ্রামে উৎসবের আমেজ

11

সিলেটের ৬টি আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

12

ভিপি নুরের আসনে বড় চ্যালেন্ঞ্জ

13

ধরা-ছোঁয়ার বাইরে বান্দরবানের ফ্যাসিস্ট সাম্রাজ্য

14

নড়াইলে বালতির পানিতে ডুবে শিশুর ও নারকেল গাছ থেকে পড়ে কিশোরে

15

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আনতে সরকার কাজ করে যাচ্ছে : যুগ্ম সচিব

16

মাদারীপুরে সার্বিক পরিবহনের ধাক্কায় যুবক নিহত

17

জুলাই সনদ বাস্তবায়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

18

কলমাকান্দায় ভিক্ষুক পূর্ণবাসনে ২৫ জনকে সহায়তা প্রদান

19

শালিখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী -২০২৫ অনুষ্ঠিত

20