ঢাকার ধামরাইয়ে অতিরিক্ত মদ্যপানের কারণে বিপ্লব ও সধীর নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা যায়। লাশ নিয়ে নিহতের স্বজনরা পালিয়ে যাওয়ার জনতা তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
তবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ্যপানের কারণে বিপ্লব ও সুধীরের মৃত্যু হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
শুক্রবার (৮ আগষ্ট) ভোরে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের ছোট কালামপুর আশ্রয়ন প্রকল্পে এমন ঘটনা ঘটেছে।
মৃত বিপ্লবের বাড়ির রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ছটিবাড়ি এলাকায়। সে বাবলুর ছেলে। এছাড়া মৃত সুধীর একই উপজেলার বলদিবাগান এলাকার ভুবনের ছেলে।
বিপ্লব ও সুধীর পরিবার নিয়ে ঔই আশ্রয়ণ প্রকল্পে পরিবার নিয়ে বসবাস করতো। তারা দুই জনই কুইচা ধরার পেশায় ছিলেন।
জানা যায়, বিপ্লব ও সুধীর (৬ আগষ্ট) নিজ বাড়িতেই অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পরলে তাদের পরিবার তাদেরকে হাসপাতালে না নিয়ে বাড়িতে ঔষধ সেবন করার পরিবারের লোকজন। কিন্তু শুক্রবার বার ভোর রাতে তাদের মৃত্যু হয়। মৃতদের পরিবার লাশ নিয়ে গোপনে নিজের এলাকায় নিয়ে দাফন করার জন্য যাওয়ার সময় এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান পুলিশ।
এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, মৃত বিপ্লব ও সুধীরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অতিরিক্ত মদ্যপানের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলেই সঠিক তথ্য পাওয়া যাবে।