জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কুয়েটে ‘শাহ্ সিমেন্ট-কুয়েট ইন্টার ডিপার্টমেন্ট ফুটসাল টুর্নামেন্ট-২০২৬’ অনুষ্ঠিত

মিহির

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ‘শাহ্ সিমেন্ট-কুয়েট ইন্টার ডিপার্টমেন্ট ফুটসাল টুর্নামেন্ট-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচে ইসিই ডিপার্টমেন্টকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ। ২০ জানুয়ারি মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক। টুর্নামেন্টে বিজয়ীরা হলো চ্যাম্পিয়ন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, রানার্স-আপ: ইসিই বিভাগ, ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: আইইএম বিভাগ, ম্যান অফ দ্য ফাইনাল মিজাইল (সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ), বেস্ট প্লেয়ার মোঃ আহাসান হাবিব আশিক (সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ), বেস্ট রাইজিং প্লেয়ার মোঃ ইমরুল হাসান (এমএসই বিভাগ), বেস্ট গোলকিপার ফাহিম ফয়সাল (এমএসই বিভাগ), টপ স্কোরার যৌথভাবে আহনাফ তাজওয়ার সাদী (সিএসই বিভাগ) এবং রবিউল ইসলাম (ইউআরপি বিভাগ)। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক, শাহ্ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিঃ এবং জনতা ব্যাংক পিএলসি-এর প্রতিনিধিরা। উল্লেখ্য, গত ৮ জানুয়ারি শুরু হওয়া এই টুর্নামেন্টটি পাওয়ার্ড বাই হিসেবে ছিল ‘শাহ্ সিমেন্ট’ ও ‘জনতা ব্যাংক পিএলসি’ এবং সার্বিক আয়োজনে ছিল কুয়েটের পরিচালক (ছাত্র কল্যাণ) কার্যালয় ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোরশায় আওয়ামী লীগ নেতা তোজাম্মেল গ্রেপ্তার

1

সিলেট-১ আসনের টুকেরবাজারে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা

2

তারেক রহমানের বরিশালে জনসভা সফল করার লক্ষ্যে ঝালকাঠি জেলা বি

3

রাজশাহীতে নিম্নমানের কাজের অভিযোগে ঠিকাদারের লাইসেন্স বাতিল,

4

৩২বছরের শিক্ষকতা জীবনের অবসানে বিদায় সংবর্ধনা

5

নারায়ণপুর গ্রামে লেকাত গাজীর জমি জৌরপূর্বক ভাবে দখল করা হয়

6

বেনাপোলে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল যুবকের মরদেহ

7

চলনবিলে গবাদিপশুর খাদ্য সংকট

8

ডিবি পুলিশের সফল অভিযানে চাচার হোটেল মালিকের বাসায় দস্যুতার

9

স্বৈরাচারী সরকার প্রশাসন ভেঙে দিয়েছে

10

জামাত নেতার বাড়ির সামনে সরকারি রাস্তার গাছ যখন নিরাপদ নয়

11

ধানের শীষের নির্বাচনী অফিস উদ্বোধন

12

মাদারীপুর ০৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী,"আনিসুর ররমান তালু

13

কমলনগরে সাবেক মহিলা মেম্বারের পতিতালয়ে আগুন দিল বিক্ষুব্ধ জন

14

ছাতক গোবিন্দগঞ্জে ব্যবসায়ী সমিতি কালভার্ট খনন করেন শহরের ময়ল

15

হাসিনা আপার রেখে যাওয়া কর্মী-সমর্থকদের পাশে আছি : মির্জা ফখর

16

নবীগঞ্জে সি,এন জি চালকের মৃত্যু

17

মান্দায় গণভোট সফল করতে উপজেলা প্রশাসনের ব্যাপক উদ্যোগ

18

ঢাকায় পৌঁছেছে মেসির ছোঁয়া ফিফা বিশ্বকাপ ট্রফি, উন্মাদনায় ফুট

19

মাদারীপুর-৩ আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী মেজর রেজাউল করিম

20