জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরের মনিপুর বিট অফিসের দুর্নীতি ও অনিয়মে অতিষ্ঠ সাধারণ মানুষ

শেখ মোহাম্মদ কামরুজ্জামান 
মনিপুর বিট অফিসের দুর্নীতি আর অনিয়ম যেন থামছেই না। বন বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে উঠেছে ঘুষ বাণিজ্য, মামলা বাণিজ্য আর ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ।

অভিযোগ অনুযায়ী, মনিপুর বিট অফিসের দায়িত্বে থাকা বিট অফিসার মান্নান নিজের পকেট ভারি করতেই ব্যস্ত। তার সহযোগী আনোয়ার ও লিটন-এর মাধ্যমে চলছে ভয়াবহ ঘুষ বাণিজ্য।
স্থানীয়দের দাবি, কারও জমিতে সামান্য বন গাছ থাকলেই বা কেউ বনভূমির পাশে ঘর তুললে—দেওয়া হয় মামলার ভয়।
কে টাকা দেয়, কে দেয় না—এই তালিকা করেই নাকি চালানো হয় “উচ্ছেদ” বা “মামলা”র খেলা।

এক স্থানীয় ভুক্তভোগীর ভাষায়:

> “বনের নাম করে টাকা চায়, না দিলে বলে মামলা দিব। আমরা গরিব মানুষ—এই ভয়ে কেউ প্রতিবাদও করতে পারি না।”

বনের নামে মামলা, মামলার নামে ঘুষ—এই চক্রের বলি হচ্ছেন সাধারণ মানুষ।
যারা প্রতিবাদ করছেন, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আর হয়রানি করা হচ্ছে—এমন অভিযোগও উঠেছে এলাকাবাসীর কাছ থেকে।

পরিস্থিতি এমন যে, গাজীপুরের মনিপুর এলাকায় মানুষ এখন বিট অফিসের নাম শুনলেই আতঙ্কে থাকে।
বন রক্ষার দায়িত্বে থাকা এই কর্মকর্তাদের এমন কর্মকাণ্ডে প্রশ্ন উঠেছে—
“বন রক্ষা করবে কে, যখন বনকর্মীরাই বনের সবচেয়ে বড় শত্রু?”

স্থানীয়দের দাবি,
দুর্নীতিবাজ অফিসারদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে কঠোর ব্যবস্থা নিতে হবে,
না হলে গাজীপুরের বন যেমন হারিয়ে যাবে, তেমনি হারিয়ে যাবে সাধারণ মানুষের আস্থা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাগামী ডলফিন পরিবহনের সাথে পিকাপের সংঘর্ষ

1

বাগমারায় জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আ: বারীর পক্ষে জনসংযো

2

বদলগাছীতে প্রকাশ্যে চলছে অবৈধ ভিটা মাটি কাটা

3

ব্রাহ্মণবাড়িয়ার অনেক দেয়ালে দেয়ালে হাদির ‘উক্তি’

4

স্বপ্নপূরণ ফাউন্ডেশনের আশ্রয়ন প্রকল্প থেকে চৌদ্দগ্রামে অসহ

5

উলিপুরে ৩য় স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

6

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে কুয়েটের কর্ম

7

চর দখল নিয়ে গোলাগুলি, বাবা ছেলে সহ নিহত ৫ জনের বাড়ি হাতিয়া

8

ডাসারে,শিক্ষন-ঘাটতি পূরনের লক্ষ্যে,শনিবারও শ্রেনীকার্যক্রম চ

9

নান্দাইলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষে কাজ করার আহ্বান

10

নোয়াখালীতে বিএনপি নেতা ফখরুলের পদবী নিয়ে বিভ্রান্ত নেতাকর্

11

সেনবাগে প্রবাসীর ঘরে চুরি, ৮ লাখ টাকার মালামাল লুট

12

বেনাপোল ঘিবা সীমান্তে থেকে পাচারকারীসহ গাঁজা আটক করেছে বিজিব

13

নিহত শিশু আলিফার পরিবারের খোঁজ নিলেন গণসংহতি নেতা তরিকুল সুজ

14

সারাদিন এসি চালিয়েও নামমাত্র বিদ্যুৎ বিল! সিক্রেট জানুন আপনি

15

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

16

লোহাগড়ায় বিদেশি পিস্তল ও গুলি সহ প্রবাসী যুবক গ্রেফতার

17

বড়াইগ্রামে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দ

18

বগুড়া শেরপুরে দুধের বাজারে সিন্ডিকেট

19

পাটাগ্রামে মরহুম মোক্তার হোসেন মেমোরিয়াল ভলিবল টুর্নামেন্টের

20