জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বাঞ্ছারামপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা

মোঃ নাছির উদ্দিন 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ওমেরা ও বিএম সিলিন্ডার গ্যাস ডিলার কালামের গোডাউনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কৃত্রিম সংকট দেখিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি করায় দুই ব্যবসায়ীকে টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার আসাদনগর ও সদর পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূইয়া। 

ভ্রাম্যমাণ আদালত জানায়, বাঞ্ছারামপুর পৌরসভায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের প্রকাশিত সর্বশেষ নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে এলপি গ্যাস (বোতলজাত) বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৪০ ধারায় একটি খুচরা দোকানকে ৫ হাজার ও অপর এক ডিলারকে ২০ হাজারসহ মোট ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে বিক্রয় না করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল হাসান ভূইয়া জানান, “ভোক্তাদের অধিকার নিশ্চিতকরণার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অতিরিক্ত দামে খাদ্যদ্রব্যসহ গ্যাসের দাম রাখা হচ্ছে। এমন অভিযোগ পেলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আমাদের অভিযান পরিচালিত হবে এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।” 

এদিকে উজানচর বাজারে এক চা দোকানদার জাহিদ বলেন সরকারি নির্ধারিত মূল্য ১৩০৬  টাকা কিন্তু আজকে গ্যাস  কিনলাম ১৯০০শত টাকায়।উপজেলা  প্রশাসন প্রতিটি বাজারে  সর্বত্র তদারকি না করলে বাড়তি দাম দিয়েই কিনতে হবে সিলিন্ডার গ্যাস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বতীপুরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএনপি প্রার্থী ব্যারিস্টা

1

পটুয়াখালীর গলাচিপায় ভূমি দস্যু, দালাল চক্রের বিরুদ্ধে মানববন

2

নারায়ণগঞ্জ-৫ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্

3

বিনা অপরাধে আ'লীগের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করতে দেওয়া হব

4

ঢাকা তোর সাথে জড়িত চারজন গ্রেফতার

5

নোয়াখালীতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বৃদ্ধের মৃত্যু

6

ভাঙ্গুড়া পৌর বিএনপির সাংগঠনিক মোতালেব আর নেই

7

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত অতিক্রম রোধে তৎপরতা জোরদার করা হয়েছে

8

নিয়ামতপুরে সুবিধাবঞ্চিত নারীদের বিনামূল্যে স্বাস্থ্য ও পুষ্

9

রমজানে পণ্যের দাম পর্যালোচনায় সভা ডেকেছে সরকার

10

রাজাপুরে জামায়াতের কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

11

বেগম খালেদা জিয়ার বিদায় আত্মার মাগফেরাত কোরআন খতম ও দোয়া

12

প্রধান শিক্ষক মান্নান শোকজ! করছেন দৌড়ঝাঁপ

13

এইচএসসি শিক্ষার্থীদের জন্য দুই তরুণের যুগান্তকারী উদ্ভাবন

14

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠি

15

শার্শায় আন-নূর একাডেমি, বেনাপোলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্র

16

বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দ্রুত সুস্থতার জন্য গীতাপ

17

লালমাই যুক্তিখোলা বাজারে মোবাইল কোট পরিচালনা

18

অবহেলায় ধ্বংসের পথে সুন্দরবনের আদলে গড়া পর্যটন কেন্দ্র

19

আগৈলঝাড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

20