জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জৈন্তাপুরের লাল শাপলা বিল এখন কচুরিপানার দখলে

ফয়ছল আহমদ নুমান

সিলেটের জৈন্তাপুর উপজেলার বিখ্যাত লাল শাপলা বিল এখন ধীরে ধীরে কচুরিপানার বিলে রূপ নিচ্ছে। একসময়ের মনোমুগ্ধকর এই জলাশয়টি প্রকৃতির স্বাভাবিক পরিবর্তনের পাশাপাশি অবহেলা ও পরিচর্যার অভাবে আজ বিলুপ্তির মুখে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার ইয়াম, হরফকাটা, ডিবি ও কেন্দ্রি—এই চারটি বিল মিলে প্রায় ৯০০ একর জায়গাজুড়ে বিস্তৃত এই লাল শাপলা বিল। ২০১৬ সালে সংবাদমাধ্যমে প্রচারের পর বিলটি দেশ-বিদেশের পর্যটকদের কাছে ব্যাপক পরিচিতি পায়। তবে চলতি বছরে ইয়াম বিলের অর্ধেকেরও বেশি জায়গা এখন কচুরিপানায় ঢেকে গেছে। কচুরিপানার কারণে লাল শাপলার গাছ নষ্ট হচ্ছে, ফলে দ্রুত বিলিন হচ্ছে এর প্রাকৃতিক সৌন্দর্য।

স্থানীয়রা জানান, বিলের সৌন্দর্য রক্ষায় উপজেলা প্রশাসনের উদ্যোগে “লাল শাপলা সুরক্ষা কমিটি” গঠন করা হয়েছিল। কিন্তু এ কমিটির কার্যক্রম এখন প্রায় অকার্যকর। তাদের অভিযোগ, নৌকা থেকে আদায় করা অর্থ দিয়ে বিলের বাঁধ মেরামত ও শাপলা রক্ষায় উদ্যোগ নেওয়ার কথা থাকলেও বাস্তবে কোনো কার্যকর কাজ হচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, প্রতিবছর পর্যটকদের কাছ থেকে ফি নেওয়া হয়, কিন্তু বিলের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। প্রশাসনের নজর না থাকলে শিগগিরই পুরো বিল কচুরিপানায় ভরে যাবে।

পরিবেশপ্রেমী ও সাধারণ মানুষ মনে করছেন, অবিলম্বে উদ্যোগ না নিলে আগামী বছরগুলোতে লাল শাপলার পরিবর্তে কচুরিপানা ফুলে ঢেকে যাবে পুরো এলাকা, বিলুপ্ত হবে জৈন্তাপুরের অন্যতম পর্যটন আকর্ষণ ‘লাল শাপলা বিল’।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জমিত্র চাকমা বলেন, লাল শাপলা বিলের এমন পরিস্থিতির বিষয়টি আগে কেউ আমাকে জানায়নি। এখন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে এবং কচুরিপানা অপসারণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকৃতিপ্রেমীরা প্রশাসনের দ্রুত উদ্যোগ কামনা করেছেন, যাতে জৈন্তাপুরের এই অনন্য প্রাকৃতিক সম্পদটি টিকে থাকে তার নিজস্ব সৌন্দর্যে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরের ঐতিহ্য "শ্রীশ্রী সরস্বতী পূজার" প্রস্তুতি সম্পন্

1

বগুড়াবাসীর আশার আলো নিয়ে আসছেন নবাগত জেলা প্রশাসক তৌফিকুর রহ

2

গোপালপুরে বিসিডিএস এর হাদিরা ইউনিয়ন শাখা সম্মেলন-২০২৬ অনুষ্ঠ

3

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নোবিপ্রবি উপাচার্যের শোক প্রকাশ

4

‎বেগম জিয়া রাজনীতিতে কখনো প্রতিহিংসার চর্চা করেননি -- ড. জিয়

5

গলাচিপায় জৌনপুরী খানকা মাঠে বিশাল আলোচনা সভা ও র‍্যালি ঐক্য

6

হোমনা বড় কান্দায় নাইট ক্রিকেট ফাইনালে চ্যাম্পিয়ন মদিনা জেনার

7

ইতিহাস ওপ্রকৃতির মেলবন্ধন দিনাজপুর

8

আ'লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মোঃ সুজা মিঞা বিরুদ্ধে অনিয়মের

9

বেলকুচিতে আরাফাত রহমান কোকো স্মৃতি স্বরণে ফাইনাল ফুটবল টুর্ন

10

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নওগাঁয় ভোট গ্রহণ কর

11

সাবেক এমপি তানভীর শাকিল জয়সহ পরিবারের ৮৬ ব্যাংক হিসাব জব্দের

12

কোম্পানীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা

13

ভাঙ্গুড়ায় সামাজিক সংগঠন প্রজন্ম ২৪ পক্ষ থেকে প্রতিবন্ধী কে

14

ঝালকাঠীর কাঠালিয়ায় স্বপদে বহাল হলেন বিএনপি নেতা শামসুল আলম

15

চানখাঁরপুল হত্যাকাণ্ডে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ

16

টাঙ্গাইলের কালিহাতীতে ধর্ষণের শিকার কিশোরী

17

ধামরাইয়ে জায়গা জমি নিয়ে বিরোধ ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে

18

জয়পুরহাটের আক্কেলপুরে বাবাকে মাঠে ভাত দিয়ে ঘরে ফেরা হলোনা ছে

19

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

20