জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুর জেলা প্রশাসকের কাছে আশা’র ৫২৫ পিস কম্বল হস্তান্তর

মোঃ মশিউর রহমান
দিনাজপুরের শীতার্ত ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা আশা তাদের পক্ষ থেকে ৫২৫ পিস কম্বল দিনাজপুর জেলা প্রশাসনের নিকট হস্তান্তর করেছে।
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম–এর কাছে এই কম্বল তুলে দেওয়া হয়।
হস্তান্তর অনুষ্ঠানে আশা – দিনাজপুর ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার মোঃ মিজানুর রহমান নেতৃত্ব প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন—
সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার দ্বিজেন্দ্র নাথ দাস
সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার প্রকাশ চন্দ্র বিশ্বাস
এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোঃ রুহুল আমীন
সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ রুহুল সারওয়ার খান
সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ হোসেন আলী
রিজিওনাল ম্যানেজার ট্রেইনি মোঃ ফারুক হোসেন
ম্যানেজার (এমএসএমই), দিনাজপুর মোঃ সাখাওয়াত হোসেন
সাপোর্ট ইঞ্জিনিয়ার (আশা, দিনাজপুর জেলা) মোঃ হারুনুর রশীদ
ব্রাঞ্চ ম্যানেজার, আশা দিনাজপুর–১ মোঃ সাইফুর রহমান
সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার, আশা দিনাজপুর–২ মোঃ কামরুজ্জামান
এছাড়াও আশা অফিসের বিভিন্ন পর্যায়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন—
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান
কম্বল হস্তান্তর শেষে জেলা প্রশাসক আশা’র এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং শীতার্ত মানুষের মাঝে দ্রুত কম্বল বিতরণের আশ্বাস দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর -১ আসনে বিএনপি’র প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের গণ

1

নীলফামারী-৪ আসনে সিদ্দিকুর আলম সিদ্দিকের মনোনয়ন বৈধ

2

ঝালকাঠিতে নানা আয়োজনে সিটি ক্লাব ও পাঠাগারের ৪১তম প্রতিষ্ঠা

3

বান্দরবানের লামায় যৌথ বাহিনীর ওপর হামলা

4

নরসিংদী‎ ঘোড়াশাল-পলাশ সার কারখানায় শ্রমিক কর্মচারিদের ৫ দফা

5

পাবনায় আবু সাইয়িদের পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেত

6

দীর্ঘদিন পর রায়গঞ্জে ধর্ষণকাণ্ডের আসামি গ্রেপ্তার

7

বাঁশখালীতে জেলা গোয়েন্দা শাখা ও থানা পুলিশের যৌথ অভিযানে ১টি

8

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক গত বছর(২০২৫) ৩৬ আসামীসহ ০৬ কোটি ০৬

9

দিনাজপুরে বিভিন্ন থানা ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে অ

10

সিরাজগঞ্জের ৬টি আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

11

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনু

12

কৃষকের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গজারিয়ায় প্রশাসন–কৃষক সংলাপ

13

নবাবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

14

নোয়াখালীতে বিএনপির এমপি নির্বাচিন করবেন যারা

15

রাজধানীতে শরিফ ওসমান হাদির উপর গুলির প্রতিবাদে সিরাজগঞ্জে বি

16

নিয়ামতপুরে সাতঘরা ফুটবল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত

17

পানছড়ি সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল আটক করেছে ৩ বিজিবি

18

নোয়াখালীতে নারীসহ আটকের ভিডিও ভাইরাল: স্বেচ্ছাসেবক দল নেতা ব

19

আওয়ামী লীগের নেতাদের নিজ দলে অভয় দিয়ে প্রবেশ করাচ্ছেন পাবনা

20