জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশ না খেললে বিশ্বকাপ থেকে সরে যেতে পারে পাকিস্তানও

  এম জিশান পারভেজ


আইসিসির প্রতিনিধিদের সঙ্গে গতকালের সভায় ভারতে দল না পাঠানোর ব্যাপারে আরও একবার নিজেদের শক্ত অবস্থানের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওদিকে আজ পাকিস্তানের সংবাদমাধ্যম খবর দিয়েছে, ভারতে টি–টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচ না খেলার দাবিতে বাংলাদেশের অবস্থানের পক্ষ নিয়েছে পাকিস্তান। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনের আগ্রহ আরও আগেই দেখানো পাকিস্তান নাকি এবার বলেছে, বাংলাদেশের দাবি পূরণ না হলে বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে তারাও।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের খবর, ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতির সিদ্ধান্তে বাংলাদেশকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছে পিসিবি।

সংবাদমাধ্যমটির দাবি, ভারত সফরে দল না পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকার পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করেছে। তবে এ ব্যাপারে বিসিবি বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।


পাকিস্তানের সরকারি সূত্রের বরাত দিয়ে জিও নিউজ বলেছে, বাংলাদেশের ম্যাচ ভারত থেকে না সরিয়ে বিশ্বকাপ আয়োজন করা হলে পাকিস্তানও টি–টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। পাকিস্তান মনে করে, বাংলাদেশের দাবি যুক্তিসংগত এবং তা পূরণ করা উচিত। অবশ্য পিসিবি থেকে নাকি স্থানীয় সংবাদমাধ্যমকে আগেই বলা হয়েছিল, বাংলাদেশের দাবি মেনে ভারত থেকে তাদের ম্যাচ না সরালে পাকিস্তান সবাইকে চমকে দেওয়ার মতো কিছু করবে।



 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্যাতনের শিকার শিশুর খোঁজ নিলেন তারেক রহমান

1

‎শিক্ষানীতি বহির্ভূত কর্মকান্ড সহ অন্তহীন অভিযোগ প্রধান শিক্

2

নড়াইলে ১২শত রোগীকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান

3

কমলনগরে সাবেক মহিলা মেম্বারের পতিতালয়ে আগুন দিল বিক্ষুব্ধ জন

4

দুর্গাহাটা ইউনিয়নের সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

5

বিজিবি-বিএসএফ এর সহযোগিতায় মৃত ভারতীয় নাগরিকের লাশ দেখান বাং

6

সিলেটে নিজ ঘর থেকে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ছাত্রীর লাশ উদ্

7

১৬ই ডিসেম্বর উপলক্ষে জাতিয় স্মৃতিসৌধে শেষ মুহূর্তের প্রস্তুত

8

ভোলাহাটে কোটি কোটি টাকার রেশম প্রকল্পের অর্থ আত্মসাতের ব্যাপ

9

পাবনা জামায়াতের মহিলা কর্মীদের প্রচারণায় বাধা ও হেনেস্থা

10

মানবতার ডাকে সাড়া

11

জাল দলিল করে ধরা পড়ে জেল খাটলেও দলিল লিখেছেন মিজানুর- ক্ষুব

12

মাদারীপুরে জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে বিজ্ঞ প্যানেল আইন

13

আগামী নির্বাচনে তরুণ প্রজন্মই বিএনপির ভরসা

14

পলোগ্রাউন্ডের ঐতিহাসিক মহাসমাবেশ সফলভাবে সম্পন্ন

15

রায়গঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের ইকরা নূরানী শিক্ষা বৃত্তি পর

16

বানারীপাড়ায় ইলুহার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ৫ বছরের সাজাপ্রা

17

কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির প্রার্থী শরীফুল আলমের মনোনয়নপত্র বৈ

18

হোসেনপুরে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট,আনন্দে মাতোয়ারা দর্

19

নাসিরনগরে বিষটোপ খেয়ে গৃহবধুর আত্মহত্যা,পরিবারের অভিযোগ শার

20