জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবো” - মুফতি রেজাউল করিম

কবিরুল ইসলাম খান 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর (পীর সাহেব চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, “সরকার গঠন করতে পারলে ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবো” যেখানে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজী থাকবে না। মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, বিগত শাসক ভালো হলে এ দেশ সোনার খনি হতো।  তিনি বলেন “কথা কাজে মিল পাই সেটা হলো চরমোনাই”। জামায়াতে ইসলামীর সাথে জোটবদ্ধ ১১ দল থেকে বের হয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী স্পষ্টভাবে বলেছে তারা শরীয়াহ্ অনুযায়ী দেশ পরিচালনা করবে না। প্রচলিত নিয়মেই দেশ পরিচালনা করবে। সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমরা বাসস্তবে যখন তাদের সাথে আলোচনা করেছিলাম তখন তাদের চিন্তাটা ছিল আলাদা, আমাদের চিন্তাটা হয়ে গেলো আলাদা। বাধ্য হয়েই আমরা যে কমিটমেন্ট মানুষের সামনে বলেছিলাম ইসলামের পক্ষের বাক্স একটাই বাংলাদেশে, সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ যার প্রতীক হলো হাতপাখা। ভালোর পক্ষে, ইসলামের পক্ষে, কল্যাণের পক্ষে কাজ করার জন্য আহবান জানান তিনি। টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আখিনুর মিয়াকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান জনসভায় উপস্থিত তার অনুসারীদের। জনসভায় পাতপাখার প্রার্থী মোহাম্মদ আখিনুর মিয়ার সভাপতিত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের দেলদুয়ার উপজেলা সাধারণ সম্পাদক মুফতি আব্দুল কাদের মাহমুদের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক ফজলুল করিম মারুফ, ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হুসাইন ইবনে সারওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেলদুয়ার উপজেলা শাখার সভাপতি আব্দুল জাব্বার, নাগরপুর উপজেলা সভাপতি বাবুল হোসেন প্রমূখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারাগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

1

একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্র করছে- তারেক

2

ফতুল্লায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

3

সাংবাদিক শাওন ও মনিরর উপর হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন

4

আগামী নির্বাচনে তরুণ প্রজন্মই বিএনপির ভরসা

5

কিশোরগঞ্জ জেলা শহরের অসহনীয় যানজট নিরসনে মাঠে নেমেছে প্রশাসন

6

নোয়াখালীর সেনবাগে ছাত্রদল কর্তৃক মেধাবী সংবর্ধনা আয়োজন করেন

7

শিক্ষার মান উন্নয়নে মধ্যনগরে সমাবেশ

8

দৃষ্টিহীন গোলাপ বিশ্বাস,ডিম-বাদাম বিক্রি করে চলছে জীবনের লড়া

9

দুর্নীতিবিরোধী মানববন্ধনে তারুণ্যের আহ্বান

10

আরিফুজ্জামান(মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়

11

কোম্পানীগঞ্জে অবৈধ পাথর উত্তোলনে অভিযান

12

গণভোটে ‘হ্যাঁ’ নিশ্চিত করতে দেশজুড়ে ২৭০ অ্যাম্বাসেডর নামাচ্ছ

13

বরিশালে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক

14

রহমতপুরে যুবদলের ৭ নং ওয়ার্ডের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘো

15

শিবগঞ্জে ধানের শীষের বিজয়ের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

16

নরসিংদীতে গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

17

কুয়াকাটার হোটেল ও বাড়িতে বেড়েই চলেছে পতিতাদের উপস্থিতি, সমা

18

যুবদল নেতার শাাস্তির দাবিতে নারীদের বিক্ষোভ

19

শ্যামা পূজা, ব্যস্ততায় সময় কেটেছে মৃৎশিল্পী ও আয়োজকদের

20