জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের গোলামী করার জন্য নয়

শাহাদাৎ বাবু 

"পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের গোলামী করার জন্য নয়। ভারতের দাসত্ব করার জন্য নয়। বাংলাদেশ স্বাধীন হয়েছিল, স্বাধীনভাবে সমস্ত রাষ্ট্রের সাথে সমঝোতার ভিত্তিতে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য"। নোয়াখালীতে আয়োজিত ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে এমন মন্তব্য করেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে দলীয় নেতাকর্মীরা বিশাল র‍্যালিতে অংশ নেয়। এ সময় র‍্যালিতে নেতৃত্ব দেন নোয়াখালী-০৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।

মো. শাহজাহান বলেন, সেদিন ৭ই নভেম্বর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সাধারণ সিপাহীরা ও সর্বস্তরের সাধারণ বিপ্লবীরা মিলে যে আন্দোলনের মাধ্যমে জিয়াউর রহমানকে মুক্ত করেছিল, সেদিন সারাদেশ অগ্নিগর্ভে পরিণত হয়েছিল। সিপাহী জনতা এক হয়ে যে বিপ্লব ঘটিয়েছিল তার জন্য এই বিপ্লবের নাম হয়েছে সিপাহী জনতার বিপ্লব।

এছাড়াও তিনি বলেন, বিএনপি'র বিরুদ্ধে ষড়যন্ত্র আজও থেমে নেই। কিন্তু যত ষড়যন্ত্রই হোক নির্বাচনের ফলাফলে আপনারা যতটুকু আশা করছেন তার চেয়েও বেশি ভালো ফলাফল আমরা পাব ইনশাআল্লাহ। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে, বিএনপির পক্ষে কাজ করতে হবে, নোয়াখালীতে ছয়টি আসনে বিজয়ী হতে হলে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এ সময় তিনি জেলা বিএনপির সকল নেতাদের সাথে হাতে হাত মিলিয়ে হাত উঁচু করে সকল নেতাকর্মীদেরকে সকল ভেদাভেদ ভুলে যাওয়ার বার্তা দেন। জেলা বিএনপি'র সকল নেতারাও ঐক্যের ডাকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক, অ্যাডভোকেট এ বি এম জাকারিয়া, নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য গিয়াস উদ্দিন সেলিম, সদস্য আবু নাসের, সদস্য শহিদুল ইসলাম কিরণ, সদস্য রবিউল হাসান পলাশ,সদস্য আবদুল মোতালেব আপেল প্রমুখ। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মীরা অংশ নেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মপাশায় স্কুল ফিডিং কর্মসূচী অনুষ্ঠিত

1

বাঞ্ছারামপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ‘মার্চ উইথ নকিবুল হুদ

2

সুঘাট ইউনিয়নের উন্নয়নের রূপকার চেয়ারম্যান আবু হাসান

3

সোনারায় ইউপি'র সাবেক চেয়ারম্যান তারাজুল এর কবর জিয়ারত করল

4

রংপুরে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভ

5

স্ত্রী-সন্তান হারানো তিনদিন পর মিল্লো ছাত্রলীগ নেতার জামিন

6

নওগাঁর নিয়ামতপুরে চলছে সড়ক উন্নয়নের জোয়ার

7

ফুলবাড়িয়ায় জনপ্রিয়তায় এগিয়ে আব্দুল করিম সরকার

8

আনোয়ারার সন্তান ওমান সোশ্যাল ক্লাবের আজীবন সদস্য নির্বাচিত

9

উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে ছাতকে দু’পক্ষের সংঘর্ষ

10

রায়গঞ্জে বিএনপি’র গণমিছিল

11

খালেদা জিয়ার মৃত্যুতে আনোয়ারা উপজেলা বিএনপির গভীর শোক

12

বাঁশখালীতে পশ্চিম ডোংরা বন্ধু মহলের প্রথম রাউন্ডের ৭তম খেলা

13

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বছরে চীনা শিক্ষার্থী দ্বিগুণ

14

পাংশায় ট্রাকের ধাক্কায় দুই কিশোরের মৃত্যু, এলাকায় শোকের মাতম

15

কয়রায় গনধিকার পরিশোধ থেকে উপজেলা সভাপতি সহ ১৬ জন নেতাকর্মী

16

মাদারীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

17

এবার আমরা ভোট করবো সত্যের পক্ষে জি কে,গউছ

18

জয়পুরহাট চিনিকলের সামনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্

19

ফতুল্লায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

20