জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কলেজ প্রভাষককে কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন

 মো. সিদ্দিকুর রহমান মান্না  

বরগুনায় জমি নিয়ে বিরোধের জেরে বামনা সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো. নুরুল ইসলাম লিটনকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। (৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে গৌরিচন্না ইউনিয়নের বাইসতবক এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা ধারাল অস্ত্র দিয়ে তার ডান হাতের দুইটি আঙ্গুল কেটে ফেলেছে। গুরুতর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
তার প্রতিবাদে কর্মস্থলে (৮ ডিসেম্বর) বামনা সরকারি ডিগ্রী কলেজের সামনে রাস্তায় মানববন্ধন করেছে বিভিন্ন কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বামনা ডিগ্রী কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জয়নাল আবেদিন, বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রী কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, মোঃ জাকির হোসেন সহকারী অধ্যক্ষ হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রী কলেজ, বামনা সরকারি ডিগ্রী কলেজ প্রভাষক মো. রিয়াদুল কাদের, মো. শামসুল আলম মো. আরিফ হোসেন, ওসমান হাওলাদার, মো. ইদ্রস মিয়া, মো. আসাদুজ্জামান, শিক্ষার্থী মো. ইমরান সিকদার আহবায়ক বামনা সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদল প্রমূখ।
আহত শিক্ষক মো. নুরুল ইসলাম লিটন বলেন, জমিটি আমাদের পরিবার দীর্ঘ প্রায় অর্ধশত বছর ধরে ভোগদখল করছে। বিভিন্ন সালিশ-বিচারে সিদ্ধান্তও আমাদের পক্ষেই রায় এসেছে। জমি দখল করার সময় আমি প্রতিবাদ করলে আমার ওপর হামলা চালানো হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তু

1

ককটেল বিস্ফোরণ ঘটিয়েও মুক্ত বিএনপি কর্মীরা

2

বিএনপি উদ্যোগের মতো বিনিময় সভা র আয়োজন

3

চরমোগুরিয়ায় রকি খানের আত্মহত্যা

4

টুকু দম্পতির সুনাম ক্ষুণ্ণের চেষ্টার বিরুদ্ধে সেলিম রেজার তী

5

মাদ্রাসা শিক্ষকের বেদম প্রহারে শিক্ষার্থী গুরুত্বর অসুস্থ

6

মাতুয়াইলের আচার বিক্রেতা বাসার মিয়ার এক অমলের ইতিহাস

7

টাঙ্গাইল-৮ আসনে আচরণ বিধি লংঘনের অভিযোগে স্বতন্ত্রপ্রার্থীকে

8

১১ দলীয় জোটের সিদ্ধান্ত ও ময়দানের বাস্তবতা

9

সরাইলে সিএনজি স্টেশনে দেড় লাখ টাকা জরিমানা।

10

জয়পুরহাটে ডিবির জালে হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

11

কোম্পানীগঞ্জে পর্যটকের সুবিধায় ১০নং ঘাঁট বাজার স্থানান্তরে জ

12

দেড়যুগ পর যৌথ অভিযানে উচ্ছেদ হলো গরুর হাট,শিক্ষার্থীরা পেলো

13

এইচএসসি শিক্ষার্থীদের জন্য দুই তরুণের যুগান্তকারী উদ্ভাবন

14

সাতক্ষীরার নলতায় নির্মাণ শ্রমিক ফেডারেশনের আংশিক কমিটি ঘোষণা

15

নওগাঁয় ডিবির অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

16

নওগাঁর নিয়ামতপুরে এবার হাত পাখার বাতাসে উত্তাল

17

গজারিয়ায় চুরি-ডাকাতি প্রতিরোধে বিএনপির উদ্যোগে পাহারাদারদের

18

বাঁধ নির্মাণে অনিয়ম মনপুরায় মানববন্ধন

19

ঝিনাইগাতীতে গারো সম্প্রদায়ের বৃহৎ সামাজিক উৎসব ওয়ানগালা (নবা

20