জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

দাদপুরে কাঁচা রাস্তায় ফুটে উঠেছে কৃষকদের প্রতি অবহেলা

আব্দুল মতিন মুন্সী।।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর গ্রামে দীর্ঘদিন ধরে অবহেলিত একটি কাঁচা রাস্তা এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গণি খাঁর মোড় থেকে পূর্ব পাড়া ঈদগাহ পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার এই রাস্তাটি বর্ষা মৌসুমে একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফসলি মাঠ ও জনপদের মাঝ দিয়ে যাওয়া এই রাস্তার দুই পাশে অন্তত ১ হাজার মানুষের বসবাস হলেও, আজও এর কোনো সংস্কার হয়নি।

শনিবার (১৯ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়—রাস্তার অধিকাংশ জায়গা কাদায় ভর্তি। কোথাও কোথাও প্রায় হাঁটু পর্যন্ত দেবে যাওয়ার মতো অবস্থা। পথচারীদের এই দুর্ভোগ নিয়েই চলাচল করতে হচ্ছে। হেঁটে যেতে গিয়ে অনেকে পা পিছলে পড়ে যাচ্চেন। এলাকাবাসীর ভাষ্যমতে, বর্ষা এলে এই দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়।
স্থানীয় কৃষক ইমরান মোল্যা (৩৫) বলেন, ‘আমি প্রতি মৌসুমে কয়েক বিঘা জমিতে পেঁয়াজ চাষ করি। কিন্তু বর্ষার সময় এই রাস্তা দিয়ে ভ্যান চলাচল যে কতটা কষ্টের, তা বলে বোঝানো যাবে না। অনেক সময় কাঁধে ও মাথায় করে পেঁয়াজ বস্তা টানতে হয়। রাস্তাটি পাকা করা আমাদের জন্য খুব জরুরি।’
অন্য এক কৃষক ও শিক্ষক ফারুক হোসেন (৪০) বলেন, ‘এই এলাকাটি কৃষিপ্রধান। এখানে এমন চাষি আছেন যারা জাতীয় পর্যায়ের পাট ও পেঁয়াজ উৎপাদক। অথচ এই একটা রাস্তায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমরা নিজেরাই টাকা দিয়ে মাঝে মাঝে মাটি ফেলে চলাচলের চেষ্টা করি। কিন্তু এভাবে আর চলছে না। এটি পাকা না করলে আমাদের এলাকা ছেড়ে চলে যেতে হবে মনে হচ্ছে।’
স্কুল ছাত্র সায়ান (৮) জানায়, বৃষ্টির দিনে তাদের স্কুলে যেতে খুব কষ্ট হয়। সে বলে, ‘পা পিছলে পড়ি, বই কাদাপানিতে ভিজে যায়। আমাদের অনেক কষ্ট হয়। রাস্তাটি পাকা করা দরকার খুব।’
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জাফর সরদার বলেন, “রাস্তাটি বহুদিন ধরেই কাঁচা আছে। আমি কয়েকবার ইউনিয়ন পরিষদে বিষয়টি তুলে ধরেছি। বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানানো হয়ছে। আমরা চাই এটি দ্রুত পাকাকরণ হোক।”
এলাকাবাসীর একটাই দাবি—অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও জনবহুল এই এলাকার রাস্তা যেন দ্রুত পাকা করা হয়। এতে কৃষকদের জীবন-জীবিকা সহজ হবে এবং এলাকার সার্বিক উন্নয়নেও গতি আসবে। সরকারের সংশ্লিষ্ট দফতরের দৃষ্টি ও কার্যকর পদক্ষেপই পারে দাদপুরের জনগণকে এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলাকাভিত্তিক হবে সংস্কৃতি রক্ষা ও অগ্রসরে সাংবাদিকদেরই ভূমিক

1

সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক

2

মোংলায় ধানের শীষের প্রার্থী ডা. শেখ ফরিদুল ইসলামকে নেতা-কর্ম

3

হাজারো নেতাকর্মীর বর্ণাঢ্য র‌্যালিতে যথাযোগ্য মর্যাদায় পালিত

4

নান্দাইলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস

5

শুধু বিএনপি নয়, জনগণই আগামী দিনে নির্বাচনের ব্যবস্থা করে নিব

6

বাবার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে তিন সন্তানের সংবাদ সম্মেলন

7

নিজ এলাকায় তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ

8

কিশোরকণ্ঠ বৃত্তি পুরস্কার পেল তানোর–মোহনপুর

9

ঠাকুরগাঁও ডিসি কার্যালয়ের নিয়োগ ঘিরে কল রেকর্ড ফাঁস

10

নাসিরনগরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

11

নেপালে তরুণ উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেলেন বাংলাদেশের জামশে

12

ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে গণপিটুনি

13

টাঙ্গাইলে শীতের আগমন

14

ঈশ্বরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত

15

বগুড়া শেরপুরে গ্রামীণ ব্যাংকের ভবনে গভীর রাতে আগুন দিয়েছে

16

ঝালকাঠির নবাগত পুলিশ সুপার যোগদান ও দায়িত্বভার গ্রহণ

17

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ

18

চাঁপাইনবাবগঞ্জে ১০ হাজার প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ম

19

হাফেজ্জি চ্যারিটিবল সোসাইটির অর্থায়নে নব মুসলিম ও অসহায় পর

20