জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ১০ হাজার প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ম্যারাথন


  
গোলাম জাকারিয়া
দশ হাজার প্রতিযোগীর অংশগ্রহণে চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো উৎসবমুখর 
পরিবেশে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শুক্রবার (০৫ ডিসেম্বর) সকাল ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের আয়োজনে ঐতিহাসিক ভিক্টরি রান উইথ বুলবুল ফর চাঁপাইনবাবগঞ্জ-২০২৫ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল 
ইসলাম বুলবুলের উদ্যোগে প্রথমবারের মতো এ ম্যারাথনের আয়োজন করা হয়। এতে অনলাইনে প্রায় ৬ হাজার ব্যক্তি রেজিস্ট্রেশন করেন এবং রেজিস্ট্রেশনবিহীন আরও প্রায় ৪ হাজার দৌড় প্রতিযোগী অংশ নেন। পাশাপাশি ৩০ জন পেশাদার ম্যারাথন দৌড়বিদ অংশগ্রহণ করে প্রতিযোগিতাকে আরও প্রাণবন্ত করে তোলেন।

ম্যারাথনটি চাঁপাইনবাবগঞ্জ শহরের দ্বারিয়াপুর ট্রাক টার্মিনাল থেকে শুরু হয়ে শান্তির মোড়, জেলা আদর্শ স্কুল, ব্রিজ চত্বর, ফিল্টার হাট মাংসপট্টি, চকলামপুর স্কুল, রামচন্দ্রপুর হাট ফুলতলা, চামার মোড়, গোলাফের হাট, ইংলিশ মোড়, মোল্লান মোড়, ছালকাঠি মোড়, বাগডাঙ্গা হাট, হায়াত মোড়, চাঁটাইডুবি মোড় ও নাদার তোল হয়ে প্রায় ৩২ কিলোমিটার পথ অতিক্রম করে দিয়াড় অঞ্চলের দেবিনগর উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

ম্যারাথনে অংশ নেওয়া দৌড়বিদরা বলেন, সুস্থ থাকতে নিয়মিত ব্যায়ামের কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মোবাইল ফোন, অবাধ ইন্টারনেট, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজক কমিটির অন্যতম সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের সহ-সভাপতি আবু বক্কর বলেন, আমাদের আয়োজনের মূল উদ্দেশ্য ছিল রান, ফিটনেস অ্যান্ড ওয়েলনেস। তরুণদের মানসিক ও শারীরিক সুস্থতাকে প্রাধান্য দেওয়া এবং ম্যারাথনের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জকে বিশ্বপরিচিত করা ছিল আমাদের লক্ষ্য।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল বলেন, তরুণরাই আমাদের শক্তি। তরুণদের সঙ্গে নিয়ে একটি সুখী, সমৃদ্ধ ও তারুণ্যের চাঁপাইনবাবগঞ্জ গড়তে চাই। তাই তরুণদের মাদকসহ সব ধরনের খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে। তরুণদের উৎসাহিত করতেই আজকের এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে। দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে তরুণরা আমাদের আয়োজনে সাড়া দিয়েছেন এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য 
অধ্যাপক লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, জামায়াতের জেলা আমির মাওলানা আবু জার গিফারী, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা নায়েবে আমির মুখলেসুর রহমান, সদর উপজেলা আমির হাফেজ আব্দুল আলীম, পৌর আমির হাফেজ গোলাম রাব্বানী এবং চাঁপাইনবাবগঞ্জ শহর ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজসহ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটা দল মিথ্যা আশ্বাস দিয়ে, বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা

1

দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ যুবক নি*হ*ত

2

টুঙ্গিপাড়ায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদত্যাগ

3

খালেদা জিয়া দেশের সার্বভৌমত্বে বিন্দু মাত্র চুল পরিমাণ ছাড় দ

4

পাবনা বেড়া নগরবাড়ী নদীবন্দরে আধুনিক টার্মিনালের উদ্বোধন

5

চায়না দূয়ারী জালে ছয়লাভ তাহিরপুর জীববৈচিত্র্য হুমকিতে।

6

শিবচরে অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ ও গাভ

7

জয়পুরহাটে শিবিরের জনশক্তি সমাবেশ-২০২৫

8

ভাঙ্গুড়ায় বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ মামলায় আ. লীগ নেতা গ

9

সিদ্ধিরগঞ্জে ৩ কেজি গাঁজা সহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার

10

টেকসই উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার- স্বতন্ত্র

11

রায়গঞ্জের নিমগাছীতে আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপির প্র

12

মৌসুমের তীব্র শীতে স্থবির সিরাজগঞ্জ, সর্বনিম্ন তাপমাত্রা ১১.

13

পানছড়ির কচুছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয়

14

কোটালীপাড়ায়-মন্দিরে মন্দিরে "শ্রী শ্রী কার্তিক" পূজার প্রস্ত

15

কিশোরগঞ্জে টিটিসির প্রশিক্ষকের বিরুদ্ধে সরকারবিরোধী পোস্ট ও

16

মোবাইল জুয়ার নেশায় সর্বনাশ

17

মাদারীপুরে সড়কে গাছ ফেলে অবরোধ

18

নাসিরনগরে প্রাচীন শ্রী শ্রী পাগল শংকর মন্দিরে দুঃসাহসিক চুরি

19

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি দিনাজপুর জেলা পুলিশের বিনম্র শ

20