জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারের শেরপুর শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল

শেখ সাহেদ মিয়া 
শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল গতি নেই অবকাঠামো নির্মাণে, স্থবিরতা বিনিয়োগে উদ্বোধনের তিন বছর পার হলেও সিলেট অঞ্চলের একমাত্র অর্থনৈতিক অঞ্চল মৌলভীবাজারের শেরপুর শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল এখনও পরিপূর্ণতা পায়নি। গড়ে ওঠেনি সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা, সংস্কার হয়নি অভ্যন্তরীণ সড়কের কাজ, আর ভূমি জটিলতায় মিলেনি গ্যাস সংযোগ। ফলে শুরুতে কয়েকটি শিল্প প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহ প্রকাশ করলেও বর্তমানে মাত্র দুটি প্রতিষ্ঠান উৎপাদন কার্যক্রম চালাচ্ছে।
বেজার উপপরিচালক আয়মান নাকিব বাঁধন জানান, অবকাঠামোগত নির্মাণ দ্রুত শেষ করে উৎপাদনে যেতে প্রতিষ্ঠানগুলোকে তাগিদ দেয়া হচ্ছে। নির্দেশ অমান্য করলে প্লট বাতিল করে নতুন বিনিয়োগকারীদের দেয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
বেজা সূত্রে জানা যায়, ২০১৬ সালে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় ৩৫৩ একর জায়গাজুড়ে শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ কাজ শুরু হয়।
২০২২ সালের ২০ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শুরুতেই ফ্লেমিংগো গ্রুপ, আয়েশা-আসোয়াদ কম্পোজিট গ্রুপ, গ্রেটওয়াল সিরামিকস গ্রুপ, আব্দুল মোমিন ও ডাবল গ্লেজিং— এ পাঁচটি শিল্প প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহ দেখিয়ে কাজ শুরু করে।
তবে তিন বছর পর এখন পর্যন্ত মাত্র দুটি প্রতিষ্ঠান উৎপাদনে রয়েছে। এর মধ্যে ডিবিএল গ্রুপের ‘ফ্লেমিংগো’ সূতা উৎপাদন করছে এবং ডাবল গ্লেজিং গ্রুপ গ্লাসডোর ও ইনডোর তৈরির কাজ করছে। অন্য প্রতিষ্ঠানগুলো সীমিত অবকাঠামো তৈরি করে কার্যত স্থবির হয়ে আছে।
এদিকে এখনও ড্রেনেজ ব্যবস্থা সম্পন্ন না হওয়ায় বর্ষাকালে সমস্যায় পড়তে হচ্ছে। রাস্তার সংস্কারও ঝুলে আছে। ভূমি জটিলতার কারণে এতদিন গ্যাস সংযোগ আটকে থাকলেও সম্প্রতি এ বিষয়ে অনুমোদনের তথ্য জানিয়েছে বেজা।
ড্রেনেজকাজ শেষ হলে সড়ক উন্নয়ন শুরু হবে বলেও প্রতিষ্ঠানটি জানিয়েছে।

স্থানীয়  ব্রাহ্মণগাঁও গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর খান, শেখ জুয়েল,  ও সিজিল সহ অনেকে জানান, শিল্পাঞ্চল ঘিরে কর্মসংস্থানের যে স্বপ্ন তারা দেখেছিলেন, তা এখনও বাস্তবায়িত হয়নি। তারা দ্রুত অবকাঠামোগত কাজ শেষ করে কারখানা চালুর দাবি জানান।
ডাবল গ্লেজিংয়ের ফ্যাক্টরি ম্যানেজার মো. মেহেদী হাসান বেজার সহযোগিতায় সন্তুষ্টি জানিয়ে দ্রুত ড্রেনেজ ও রাস্তা সংস্কারের কার্যক্রম শুরুর আহ্বান জানান।
বেজা জানায়, শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল পুরোপুরি চালু হলে প্রায় ৪৪ হাজার মানুষের কর্মসংস্থান হবে। তবে বর্তমান অবকাঠামোগত ধীরগতি ভবিষ্যৎ পরিকল্পনাকে অনিশ্চিত করছে।
উপপরিচালক আয়মান নাকিব বাঁধন বলেন, ‘যেসব প্রতিষ্ঠান কাজ করছে, তাদের দ্রুত কাজ শেষ করে উৎপাদনে যেতে বলা হয়েছে। যারা নির্দেশ মানবে না, তাদের প্লট বাতিল করে নতুন বিনিয়োগকারীকে দেওয়া হবে।’
সরকারিভাবে আগামীর শিল্পাঞ্চল হিসেবে বিবেচিত এ অঞ্চলের পূর্ণতা পেতে তাই আরও জোরালো তৎপরতার প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে বিএনপি যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য

1

স্মার্টফোনের জায়গা খালি করার ৪ কৌশল

2

ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত

3

হাদি হত্যার প্রতিবাদ মিছিল শেষে সড়ক দুর্ঘটনায় নিহত রাফিউল

4

বৈদ্যুতিক ফাঁদে বন্য হাতির করুন মৃত্যু

5

নতুন পিয়াজের আমদানি

6

লালমাই যুক্তিখোলা বাজারে মোবাইল কোট পরিচালনা

7

নাসির নগরে গম চাষে অনাগ্রহী কৃষকদের,খুঁজে নিচ্ছে বিকল্প পথ

8

পোরশায় সমাজ সেবা দপ্তর কর্তৃক প্রতিবন্ধী শিশু ও বয়স্কদের মাঝ

9

জেটিঘাট ইজারাদার এর কাছে জিম্মি

10

রায়গঞ্জে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

11

কেন্দ্রীয় সাক্ষাতে খুলনা ছয় আসনের বিএনপি'র চার নেতা

12

বেলকুচিতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি ও আ

13

ফেসবুকে পোস্ট ঘিরে তোলপাড় বরিশাল ১ আসন

14

আত্মমর্যাদার প্রশ্নে অটল বিসিবি, প্রয়োজনে বিশ্বকাপ বয়কট, তবু

15

ফরিদপুরে আলোচিত ও ভাইরাল সেই ছিনতাইকারী র‍্যাবের হাতে গ্রে

16

দৌলতপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

17

বিএনপি নেতার কাছে ছাত্রদল নেতার চাঁদা দাবি, বালুমহালে হামলার

18

কলমাকান্দায় বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে মতবিনিময় সভা অনু

19

সেনবাগে বালু উত্তোলনকালে ম্যাজিস্ট্রেট দেখে পালালেন বিএনপি ন

20