জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ছেলের হাতে পিতার নির্মম খুন

নাজমুল হোসেন লাবলু 

মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পঞ্চগ্রাম এলাকায় ঘটেছে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড। রোববার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে নিজ ছেলের হাতে খুন হন মতি মিয়া (৬৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশকান্দি ইউনিয়নের মোহাম্মদ তোতা য়িয়া মাদবর কৃষিকাজের জন্য ফরিদপুর থেকে মতি মিয়া ও তার ছেলে ফারুক মিয়াকে নিজের বাড়িতে নিয়ে আসেন। প্রতিদিনের মতো ওই দিনও কাজ শেষে তারা কাচারি ঘরে ঘুমিয়ে পড়েন। রাত গভীর হলে ফারুক হঠাৎ কোদাল দিয়ে ঘুমন্ত বাবার মাথায় উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই মতি মিয়ার মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের ছেলে ফারুক মিয়া (২৭) দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, ওই দ্বন্দ্ব থেকেই তিনি হত্যার পরিকল্পনা করেন।

খবর পেয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন এবং ঘাতক ফারুক মিয়াকে আটক করেন।

ওসি রাকিবুল ইসলাম জানান, ঘাতক ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে জমাজমি বিরোধে প্রতিপক্ষের হামলায় চারজন আহত

1

দলের নাম ভাঙ্গিয়ে গোপনে চাঁদা বাজি করেছেন

2

সাতক্ষীরায় তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ

3

চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প

4

১৮ বছর পর অবশেষে রাস্তা সংস্কার এর কাজ শুরু

5

কাজিপুরে ধানের শীষের পক্ষে সেলিম রেজার বিশাল মিছিল ও সমাবেশ

6

শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত

7

দেড়যুগ পর যৌথ অভিযানে উচ্ছেদ হলো গরুর হাট,শিক্ষার্থীরা পেলো

8

প্রায় ১৪ হাজার কেজি পাম তেল আত্বসাতের অভিযোগ পুলিশের উপর

9

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

10

সিলেটে ফুটপাত দখল করে ব্যবসা, ১০ হকার আটক, ৫ জনের কারাদণ্ড

11

মাদারীপুরে যুববকে কুপিয়ে হত্যার ঘটনায় লাশ নিয়ে বিক্ষোভ-মানবব

12

নবাবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে ❝ব্লাড ডোনেশন সোসা

13

সাংবাদিক শাওন আমিনের পরিবারকে নিয়ে ফেসবুকে মিথ্যা অপপ্রচার

14

কয়রায় জামায়াতের মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে,,

15

লিবিয়ার পূর্বাঞ্চলে নতুন গণকবরের সন্ধান, মিলল ২১ মরদেহ

16

চিম্বুক সড়কে সিএনজি উল্টে প্রাণ গেল ব্যবসায়ীর

17

মাদারগঞ্জে বেপরোয়া গতির থাবা

18

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি দিনাজপুর জেলা পুলিশের বিনম্র শ

19

জাতীয় সাতার প্রতিযোগিতায় কুষ্টিয়ার শিক্ষার্থীদের ঐতিহাসিক সা

20