মাওলানা ইব্রাহিম হুসাইন রহিমী
প্রকাশঃ 14-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক লাখ টাকা অর্থদন্ড

দাউদকান্দিতে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক লাখ টাকা অর্থদন্ড করেছে মোবাইল কোর্ট। বুধবার সকাল ভোরে উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বিরবাগ গোয়ালী গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেদওয়ান ইসলাম।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র কৃষিজমি ও খাসজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছিল। এ বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন এ অভিযান চালায়। অভিযানের সংবাদ পেয়ে মূল হোতা ডালিম তালুকদার ও কামাল তালুকদার পালিয়ে গেলেও ভেকু চালকসহ একটি ভেকু মেশিন আটক করা হয়। 
আটককৃত ব্যক্তিকে পরিবেশ সংরক্ষণ আইন ও খনিজ সম্পদ উত্তোলন আইন লঙ্ঘনের দায়ে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে ব্যবহৃত ভেকু মেশিনটি বিটেশ্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমানের জিম্মায় রাখা হয়। দণ্ডিত ব্যক্তি নির্ধারিত ব্যাংকে জরিমানার টাকা জমা দিয়ে রসিদ দেখালে মেশিন ও ব্যক্তিকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেদওয়ান ইসলাম বলেন, সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাটি উত্তোলনকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার ৫৩ বছরেও উন্নয়নহীন চৌউরাশ-হরিনাচালা সড়ক

1

বেগমগঞ্জ দোকান কর্মচারী ও লোডআনলোড শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্

2

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদারীপুরে মাছচাষিকে কুপিয়ে মারাত্ম

3

ছাতকে সংঘর্ষে আহত হয়ে চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ব্যবসায়

4

চায়না দূয়ারী জালে ছয়লাভ তাহিরপুর জীববৈচিত্র্য হুমকিতে।

5

বর্তমান সাংবিধানিক কাঠামো শেখ হাসিনাকে স্বৈরাচারী করে তুলেছি

6

গজারিয়ায় দুই প্রান্তে দোয়া ও শীতবস্ত্র বিতরণে মানবিক সংহতি

7

দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়

8

দিনাজপুর-৫ আসনে এস. এম. জাকারিয়া বাচ্চুর পক্ষে ব্যাপক গণসংযো

9

ঠাকুরগাঁওয়ে জমি দখলের অভিযোগ বহিষ্কৃত বিএনপি নেতার বিরুদ্ধে

10

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

11

পাবনায় পদোন্নতিপ্রাপ্ত পাঁচজন পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পর

12

‎বিপিএলে নতুন দল হিসেবে আসছে নোয়াখালী এক্সপ্রেস

13

চুনারুঘাটে খাল খনন কাজ শুরু,হওয়ায় পরিবেশ উপদেষ্টার প্রতি কৃত

14

রোয়াংছড়িতে উপজেলা নির্বাহী অফিসার বিদায় ও বরণ সংবর্ধনা

15

বাসাইল উপজেলার পাঁচ ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটি গঠিত

16

বাগান বাজারের সামিউলের গবেষণাপত্র স্থান পেল আন্তর্জাতিক সম্ম

17

মাগুরায় নবাগত জেলা প্রশাসককে, কাটাখালি কাদের স্মৃতি সংঘের ফ

18

টুঙ্গিপাড়ায় শিকারিদের হাত থেকে ১৬টি অতিথি পাখি উদ্ধার ও অব

19

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬

20