জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুরের ফুলবাড়ী বাসীর ভালোবাসায় সিক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসহাক আলী

মোঃ মশিউর রহমান
 
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বদলি হওয়াকে কেন্দ্র করে এক আবেগঘন বিদায় সংবর্ধনায় সিক্ত হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইসহাক আলী। বিদায় সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুল, শুভেচ্ছা, উপহার সামগ্রী ও সম্মাননা ক্রেস্ট দিয়ে তাকে ভালোবাসায় সিক্ত করেন ফুলবাড়ীর সর্বস্তরের মানুষ।
ফুলবাড়ী অফিসার্স ক্লাব, ফুলবাড়ী পৌরসভা, শিবনগর ইউপি চেয়ারম্যান সামেদুল ইসলাম, বেদদিঘী ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, কাজীহাল ইউপি প্যানেল চেয়ারম্যান কাঞ্চন মিয়া, খয়েরবাড়ী ইউপি প্যানেল চেয়ারম্যান শামীম হোসেনসহ উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধিরা তাকে সংবর্ধনা জানান।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমানের নেতৃত্বে বেলাল উদ্দিন ডেভিড, মাসুদ রানা, সাজেদুর রহমান সাজু, আব্দুল আহাদসহ দলীয় নেতাকর্মীরা বিদায়ী ইউএনও-কে সম্মাননা প্রদান করেন।
পৌর যুবদলের সদস্যসচিব মানিক মন্ডলের নেতৃত্বে খেলোয়াড় কল্যাণ সমিতি, এনসিপির নেতৃবৃন্দ, ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাব, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও স্কাউট সদস্যরাও একে একে ভালোবাসার ফুলে তাকে বরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
সহকারী কমিশনার (ভূমি) মোঃ সামিউল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ সারোয়ার হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী সোহানুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা।
ফুলবাড়ী বাসীর প্রতি গভীর ভালোবাসার নিদর্শন হিসেবে বিদায়ী ইউএনও মোঃ ইসহাক আলী নির্মাণ করেন একটি শিশু পার্ক। গত ৩০ নভেম্বর সেই শিশু পার্কের উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
তার এই মানবিক উদ্যোগ ও উন্নয়নচিন্তা ফুলবাড়ী বাসীর হৃদয়ে এক স্থায়ী স্মৃতিরেখা তৈরি করে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলাতক ধর্ষক আইয়ুব আলী গ্রেফতার

1

আওয়ামীলীগ জুলুম নির্যাতন করে বিএনপিকে ধব্বংস করতে চেয়েছিল

2

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার উদ্যোগে ম

3

প্রশাসনিক ভবনে তালা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, মুখোমুখি ছ

4

চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনে প্রতীক বরাদ্দ: মাঠে নামলেন আসলা

5

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন

6

নিজের কিছু হলে ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ নির্দেশনা দিয়

7

গজারিয়ায় নির্বাচনী নিরাপত্তায় শতভাগ সিসি ক্যামেরা, গণভোটে

8

বর্ষাকালে

9

ভাঙ্গুড়ায় বিদ্যালয়ে চৌকি, বিশ্রাম নেন প্রধান শিক্ষক ও তার

10

সিরাজদিখানে প্রাণিসম্পদ সপ্তাহে উৎসবমুখর প্রদর্শনী ও পুরস্কা

11

পানছড়িতে ৩ বিজিবির অভিযানে অবৈধ গোলকাঠ জব্দ

12

অবহেলায় পড়ে আছে মৌলভীবাজারের শমশেরনগর রেলওয়ে স্টেশন

13

ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

14

দিনাজপুর পার্বতীপুর মডেল থানার বিশেষ অভিযানে মাদকসহ একজন গ্র

15

উলিপুরে ৩য় স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

16

বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি ও বিকাশ নম্বর সংগ্রহ বেআইনি: শামা

17

ঢাকা–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ

18

টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসতঘর, ক্ষয়ক্ষতি দুই লক্ষ

19

বিল সেঁচে মাছ নিধনে বিপন্ন জীববৈচিত্র্য

20