জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে পিঠা উৎসব অনুষ্ঠিত

সাইফুর রহমান পারভেজ 
তারুণ্যের উৎসব-২০২৫, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে’ এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজন করা হয় দিনব্যাপী এই পিঠা উৎসবের।

অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

উৎসবে নারী উদ্যোক্তাদের তৈরি দুধ পুলি পিঠা, হালুয়া পিঠা (কেক), মাংস পিঠা, চমচম পিঠা, পাটিশাপটা পিঠা, চেলের বড়া, হোমমেড কেক, হালুয়া পিঠা,পান পিঠা, ভােপা পিঠা, বিস্কুট পিঠা, তালের কুমড়া পিঠা, সেমাই পিঠা, মালপোয়া পিঠা, চিতই পিঠা সহ নানা ধরনের পিঠার স্টল ও স্থানীয় খাবারের প্রদর্শনী স্থান করে নেয় দর্শনার্থীদের মন। স্থানীয়দের অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ ছিল উৎসবমুখর।

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্র অভিযাত্রায় জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে

1

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আনোয়ার সিদ্দিক চৌধুরীর জনসংযোগ

2

ছাতকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জামায়াতের প্রচার মিছিল ও সম

3

মায়ের গায়ে ছেলে হাত তোলায় এলাকাবাসী ক্ষিপ্ত

4

দশমিনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের রিকশা ও অটো শ্রমিক সমাবেশ অ

5

নতুন সদস্যদের বরণ করে নিলো ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব

6

‎মণিরামপুরে অবৈধ ভাবে সরকারি জমির সাথে মালিকানা জমি দখলের অভ

7

পার্বতীপুরে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরতে আউটরিচ ক্যাম্প

8

সাভারে সাত মাসে ৬ খুন, নেপথ্যে ভবঘুরের ছদ্মবেশে ‘সাইকো’ সম্র

9

নবাবগঞ্জে বিএনপির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

10

জনাব তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকীতে জানাই আন্তরিক শুভেচ্ছ

11

হাড়কাঁপানো শীতে কাঁপছে নওগাঁ

12

পাঁচবিবিতে যৌন উত্তেজক সিরাপসহ আটক এক

13

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে নিষিদ্ধ স্থানে বালু

14

ঝিনাইদহের মহেশপুরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

15

নোয়াখালীতে ৬ মামলার আসামিকে পিটিয়ে হত্যা, ডাকাত আখ্যা দিয়ে ম

16

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ মানব পাচারকারী আটক

17

মানিকগঞ্জে ভয়ংকর গ্যাস বাণিজ্য ফাঁস

18

নাভারণে হিরো বাইক প্লাজা টেকনিশিয়ান ও মিডিয়াদের সাথে মতবিনিম

19

মাদারীপুর জেলা প্রশাসকের শিবচর উপজেলা কার্যালয় পরিদর্শন ও ম

20