জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বান্দরবানের লামা থানার জনপ্রিয় ওসি মোঃ তোফাজ্জল হোসেন বদলি জনিত বিদায় নিলেন

মোঃ আবু বক্কর 

বান্দরবানের লামা থানা থেকে বদলি জনিত বিদায় নিলেন ওসি মোঃ তোফাজ্জল হোসেন তার সততায় মুগ্ধ ছিলো লামার মানুষ
 লামা থানার সদ্য বিদায়ী ওসি মোঃ তোফাজ্জল হোসেন। একজন সৎ, আদর্শবান, বন্ধুসুলভ দক্ষ পুলিশ অফিসার ছিলেন। তার কাছে সব শ্রেণিপেশার মানুষ সমান ছিলো। 
লামা থানায় অফিসার ইনচার্জ  হিসাবে যোগদানের পর থেকেই প্রায় ১ বছরের মধ্যে তিনি একে একে অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করতে থাকেন। দায়িত্বের প্রতি নিরলস ছিলেন। তাঁর দায়িত্বকালীন সময় ঘুষমুক্ত ছিলো থানার পরিবেশ।
প্রতিটি মামলায় তার সুনিপুণ দক্ষতার ও বুদ্ধি মত্তার মাধ্যমে সুষ্ঠ তদন্তের ফলে দোষীরা খুব দ্রুতই আইনের আওতায় চলে আসে। এর মধ্যে উল্লেখযোগ্য লামার চাঞ্চল্যকর 'আবুল টোব্যাকো অফিস ডাকাতি'র ঘটনা। 
দফেদফে অভিযান চালিয়ে ওই মামলার এজাহার ভূক্ত আসামী আটকসহ লামা ও কক্সবাজার চকরিয়া থেকে ডাকাতি হওয়া টাকা ও ডাকাতদের ব্যবহৃত গাড়ি উদ্ধার করেন।
লামার মানুষ বলেন, তিনি একজন সৎ, নামজি ও অন্যায়ের কাছে আপোষহীন পুলিশ অফিসার ছিলেন। এলাকায় মাদক, চাদাঁবাজ, দখলবাজ, ইভটিজার, জঙ্গি, মিথ্যা মামলায় হয়রানী, অস্ত্রধারী সন্ত্রাসী অনেকটাই কমেছে। 
তাকে যে কোন সময় যে কোন মুহুর্তে ফোন করলে পাওয়া যেত। সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তোফাজ্জল হোসেন   সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে  বলেন, মানবসেবার উন্মুক্ত প্লাটফর্ম পুলিশের চাকরি। 
সেবার মনোভাব নিয়ে নিজেকে জনসম্পৃক্ত রেখেই আমাদের কাজ করতে হয়। কর্মস্থল পরিবর্তন হলেও লামা উপজেলার প্রতিটি মানুষের ভালোবাসা আমার হৃদয়ে থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম খালেদা জিয়ার বিদায় আত্মার মাগফেরাত কোরআন খতম ও দোয়া

1

জনগণের পাশে ফখরুল ইসলাম মৃধা-নিজ উদ্যোগে বাঁশের সাঁকো নির্মা

2

দিনাজপুর জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা

3

মণিরামপুরে ইসলামী যুব আন্দোলনের মাসিক সভায় বেগম খালেদা জিয়

4

ঐতিহাসিক মুহূর্ত যুক্তরাজ্যে চালু হলো ফিলিস্তিনের দূতাবাস

5

১৮ বছর বাবার কোলে যাতায়াত করে অনার্স পরিক্ষায় প্রথম শ্রেণীতে

6

বগুড়ায় অশ্লীল নৃত্য ও কনটেন্ট ছড়িয়ে পড়ায় উদ্বেগ, যুব সমাজ নৈ

7

চিলমারীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

8

সরিষাবাড়ীতে বিএনপির কর্মী সমাবেশ

9

শিবগঞ্জের ধাইনগরে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

10

মাদারীপুরে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু

11

সুষ্ঠু নির্বাচনের দৃঢ় প্রত্যয়ে ত্রিশালে মহড়া

12

নদী উদ্ধারই ছিল বড় লড়াই নারায়ণগঞ্জে নৌ উপদেষ্টা

13

ঠাকুরগাঁওয়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীত

14

হাইমচর উপজেলায় জাতীয় সমবায় দিবস উদযাপন

15

জামায়াত ক্ষমতায় গেলে ভাতা নয় যুবকদের কর্মসংস্থান ব্যবস্থা কর

16

নাসিরনগরে হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামী প্রকাশ্য ঘুরে বেড়

17

আওয়ামী লীগকে ফেরাতে আমেরিকার মাস্টারপ্ল্যান : রনি

18

ঠাকুরগাঁওয়ে সরিষা ফুলে হলুদ গালিচা, বাম্পার ফলনের আশা

19

ঘাটাইলে মাইক্রোবাসের চাপায় মাদ্রাসাছাত্র তুহিনের মর্মান্তিক

20