জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

তালায় মাদকাসক্ত যুবককে পিটিয়ে হত্যা, মা ও স্ত্রী আটক

আব্দুল্লাহ আল মামুন।।

সাতক্ষীরার তালায় পারিবারিক বিরোধের জেরে মাদকাসক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২১ জুলাই) রাত ১০ টার দিকে আটারই গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী ও মাকে আটক করেছে পুলিশ। নিহত হাবিবুর রহমান (৩০) আটারই গ্রামের মৃত আব্দুল্লাহ মোড়লের ছেলে। 
সে পেশায় ভ্যানচালক।প্রতিবেশীরা জানায়, হাবিবুর রহমান মাদকাসক্ত ছিলেন। প্রায়ই নানা কারণে পরিবারের সদস্যের সঙ্গে ঝগড়া বিবাদ করতো। রাতে মোটর সাইকেল কিনে দেওয়ার দাবি করলে বিরোধের সুত্রপাত ঘটে। এক পর্যায়ে তার স্ত্রী শান্তা খাতুন ও মা পারুল বেগমের সঙ্গে মারামারিতে জড়ায়। এরপর আঘাত করলে অসুস্থ হয়ে পড়ে। তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
তালা থানার ওসি মো. মাঈনুদ্দীন জানান, নিহতের শরীরে কোপের চিহ্ন রয়েছে। মোটর সাইকেল চাওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধে এই ঘটনা ঘটেছে। আঘাতের পর তার স্ত্রী ও মা তাকে হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় নিহতের মা ও স্ত্রীকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাদেবপুরে মোটরসাইকেল–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যুবক গুরুতর

1

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া'য়)ধানের শীষের চুড়ান্ত কান্ডারী রুহুল আম

2

বাঞ্ছারামপুরে মহাসমাবেশে ঐক্যবদ্ধ বিএনপির একটাই দাবী ধানের শ

3

ঝিনাইদহে জামায়াত কার্যালয়ে মিলল সরকারি প্রণোদনার সার ও বীজ উ

4

কয়রা ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে

5

সমস্ত দলে ১ লক্ষ ২০ হাজার টিকাদান কেন্দ্র বন্ধ

6

বারহাট্টায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত

7

কাগজ নেই স্বীকার করলেও প্রভাব খাটিয়ে অন্যের জমি দখল, থামছেন

8

শাহরাস্তিতে গাঁজাসহ যুবক আটক

9

চট্রগ্রাম সীতাকুণ্ড ফৌজদারহাট এলাকাই ফুটওভারব্রিজ চাই

10

আলীকদম কলেজে প্রশাসনিক ভবনের উদ্বোধন সম্পন্ন

11

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির দ্বি-বার্ষিক নির্বাচন আজ

12

শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের,সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে পুনর্মিলনী অ

13

নওগাঁয় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

14

বগুড়ায় যথাযথ মর্যাদায় মহান সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়ে

15

নবাবগঞ্জের দিশবন্দী হাতিশাল ফাযিল মাদ্রাসায় বই বিতরণ

16

গাইবান্ধায় গ্রাম্য আদালত বিষয়ক প্রশিক্ষণে ইউপি সদস্য মোখলেছু

17

ঢাকায় পৌঁছেছে মেসির ছোঁয়া ফিফা বিশ্বকাপ ট্রফি, উন্মাদনায় ফুট

18

কয়রায় জোরপূর্বক জমি থেকে ধান কেটে নেওয়া এবং মারপিট করে আহত

19

মুলাটোল মদিনাতুল উলুম কামিল (এম.এ) মাদ্রাসার ছয়তলা একাডেমিক

20