মোঃ আবীর হাসান
প্রকাশঃ 14-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা জেলার ডিবি কর্তৃক হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ০৫

ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ সাইদুল ইসলাম (অফিসার ইনচার্জ) ডিবি (দক্ষিন), ঢাকা জেলার নেতৃত্বে উপ-পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান ও উপ-পরিদর্শক (নিরস্ত্র) আব্দুল বাছেদ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর চৌকস ডিবি টিম, কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ইং ১২/০৫/২০২৪ তারিখ ১৭.৪৫ ঘটিকার সময় ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন ছাটগাঁও এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ পিন্টু (২৪), পিতা- বাচ্চু হাওলাদার, সাং-হুগলা হাজী বাড়ী, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী, বর্তমান সাং-মুসলিমবাগ (বেল্লাল হাজীর বাড়ীর ভাড়াটিয়া), থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকাকে ০২.৫০ গ্রাম হেরোই ও ০২। মোঃ লিমন (২৫), পিতা-মোঃ মোমিন হাওলাদার, সাং-পশ্চিম বোঙ্গা (হাওলাদার বাড়ী), থানা-মুলাদি, জেলা-বরিশাল, বর্তমান সাং-ছাটগাঁও (মানিক মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকাকে ০২.০০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করেন। পৃথক অপর একটি অভিযানে একই তারিখ রাত ২৩.১০ ঘটিকার সময় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন খেজুরবাগ এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী ৩। রমেন মজুমদার (৪৬), পিতা-মৃত রাধা রঞ্জন মজুমদার, সাং-খেজুরবাগ হিন্দুপাড়া (মন্দির সংলগ্ন), থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকাকে ২৫০ গ্রাম গাঁজা সহ গ্রেফহতার করেন। পৃথক অপর আরও একটি অভিযানে রাত ০০.২০ ঘটিকার সময় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন পূর্ব চুনকুটিয়া মুসলিমনগর এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী ৪। মোঃ শুভ (৩৩), পিতা- মৃত আলম শেখ, সাং-পূর্ব ব্রজেরহাটি, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সীগঞ্জ, বর্তমান সাং-পূর্ব চুনকুটিয়া মুসলিমনগর (সুমন এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকাকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এবং মাদক ব্যবসায়ী ০৫। মোঃ ছালাম (৩৮), পিতা-মৃত রফিকুল ইসলাম, সাং- আলুকান্দা ইর্স্টান বাজার, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা, বর্তমান সাং-পূর্ব চুনকুটিয়া মুসলিমনগর (সুমন এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকাকে ৩০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন। সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় আসামী রমেন মজুমদার (৪৬) এর বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানায় ০৪ টি মাদক মামলা, আসামী মোঃ ছালাম এর বিরুদ্ধে ঢাকা জেলা, ডিএমপি ও গাজীপুর জেলার বিভিন্ন থানায় ০৭ টি মাদক মামলা রয়েছে। বর্ণিত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় হাসান মামুনের পক্ষে উপজেলা বিএনপি সভাপতির মনোনয়ন ফর

1

বাঘাইছড়িতে শীতার্ত, দুঃস্থ ও অসহায় পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে ক

2

টাঙ্গাইল-৮ আসনে বিএনপি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনে নোটিশ

3

জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক জনসচেতনতা কা

4

ব্রাহ্মণবাড়ীয়ায় তারেক রহমানের আশ্বস্তে বিদ্রুোহী প্রার্থীরা

5

ভয়াবহ নিত্যদিনের বাস্তবতা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শহরে য

6

ভূরুঙ্গামারীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের নতু

7

শিশু সুরক্ষা কমিটি মিটিং ২০২৫

8

কালের সাক্ষী মানিকগঞ্জের বেতিলা জমিদার বাড়ি: ইতিহাস যখন রহস্

9

দিনাজপুর-৬ আসনে মনোনয়নপত্র যাচাই শেষে নির্বাচনী কার্যক্রম শ

10

ধামরাই এর গর্ব, না ফেরার দেশে চলে গেলেন আ: নূর লিটন

11

শ্রীমঙ্গলের আশিদ্রোনে কৃষিজমির টপ সয়েল কাটায় ৫০ হাজার টাকা জ

12

চট্টগ্রাম-১৩আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত ছৈয়দ মোহাম্মদ শাহাজাহা

13

হবিগঞ্জ ২ আসনে একজন সাধারণ কৃষককে মনোনয়ন দিয়ে আলোড়ন সৃষ্ট

14

ইন্টারনেট আছে-স্পিড নেই, ডিজিটাল শিক্ষার নামে লুটপাট

15

বাঘাইছড়িতে মাছের ট্রাকে পাঁচারকালে বস্তাভর্তি ভারতীয় সিগারে

16

নির্যাতনের শিকার শিশুর খোঁজ নিলেন তারেক রহমান

17

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অঙ্গীকার জামায়াত প্রার্থী আফতাব উদ্

18

চিম্বুক সড়কে সিএনজি উল্টে প্রাণ গেল ব্যবসায়ীর

19

ফরিদপুর-১ আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী শাহ মোহাম

20