জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

না.গঞ্জে ড্রামের ভেতরে যুবকের মরদেহ উদ্ধার

মো: নাজমুল আহসান জাবেদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোদনাইল নয়াপাড়া এলাকার ক্যানেল থেকে ড্রামের ভেতরে মোহাম্মদ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক ভোলা জেলার চরফ্যাশন থানার সাহাবুদ্দিনের ছেলে।

রোববার (১৮ জানুয়ারি) সকালে হৃদয়মনি স্কুল-সংলগ্ন জালকুড়ি সড়কের পাশের ক্যানেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে স্থানীয় বাসিন্দারা ক্যানেলের পানিতে একটি ড্রাম ভাসতে দেখে সন্দেহ করেন। পরে তারা বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্রামটি উদ্ধার করে। ড্রামটি খুলে ভেতরে ওই যুবকের মরদেহ পায়।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, নিহত যুবককে হত্যার পর তার লাশ গোপন করার উদ্দেশ্যে ড্রামের ভেতরে ভরে ক্যানেলে ফেলে দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির হিস্যা আদায় করবো: মির্জা ফখরুল

1

বেনাপোল কার্গো ইয়ার্ড টার্মিনালে বিদ্যুৎ শকে অসংখ্য অতিথি পা

2

মৌলভীবাজারে আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস পা

3

শিশুকে চকলেটের লোভ দেখিয়ে হত্যা

4

বিদেশে পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে ইয়ারপোর্টে গ্রেফতার

5

অন্তর্বর্তী সরকারের সময়েও উদ্বেগজনক হারে বাড়ছে খুন

6

তারেক রহমানের সাথে যশোর ৫ আসনের ধানের শীষের প্রার্থী রশিদ আহ

7

সিরাজগন্জের কাজিপুরে কিশোর নিখোঁজ, দুই দিনে ও মেলেনি সন্ধান

8

যশোর-১ আসনে বিএনপির প্রার্থী বদলের জোর গুঞ্জন, তৃনমূলের নেতা

9

মহেশখালীতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ

10

কেশবপুরে হাতপাখার প্রার্থী গাজী সহিদুল ইসলামের ব্যাপক গণসংযো

11

এবার আমরা ভোট করবো সত্যের পক্ষে জি কে,গউছ

12

কটিয়াদীতে নারী যাত্রী সেজে স্বর্ণের চেইন চুরি!চোর চক্রের সদ

13

সাপাহারে নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিন

14

কালিয়াকৈরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবি

15

ব্রীজ নির্মাণ হলেও নেই কোন সংযোগ সড়ক

16

ফুলবাড়িয়া কৃষকের ধান কেটে দিলেন ধানের শীষের মনোনীত প্রার্

17

নব নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলের শুভেচ্ছা

18

বান্দরবানে আলোচনায় ইউএনডিপি কর্মকর্তা ও জেলা পরিষদ সদস্য

19

চট্টগ্রাম -৪ আসনের মোমবাতি প্রতীকের প্রার্থী আলহাজ্ব মাওলানা

20