জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত


মোঃ পারভেজ মিয়া 
সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। 
শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান ভূইয়া উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু করেন। এরপর সমবায়ীদের নিয়ে একটি বর্ণাঢ্য মনোজ্ঞ র‌্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  
উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান ভূইয়ার সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। জাতীয় মহিলা সংস্থার উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন, উপজেলা মৎস্য অফিসার রাজিয়া সুলতানা, কেটুন হিন্দু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের কোষাধ্যক্ষ জীবন চন্দ্র ধর, তুমলিয়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারী স্যামুুয়েল আলেক জেন্ডার রোজারিও, মঠবাড়ি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সেক্রেটারী সঞ্চিতা রোজারিও, রাজনগর ইউনাইটেড কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি হুমায়ুন কবির সরকার, চুয়ারিখোলা উত্তর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নুরুল ইসলাম নুরু প্রমুখ। 
আলোচনা সভায় বক্তারা সমবায় দিবসের বিশেষ তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এ সময় বক্তারা বলেন, সমবায় আন্দোলন দেশের গ্রামীণ অর্থনীতির চালিকা শক্তি। সমবায়ীরা মনে করেন সম্মিলিত উদ্যোগেই সমবায়ের মাধ্যমে সমাজ উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জন সম্ভব। 
এই সময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইশরাত জাহান, উপজেলা কৃষি উন্নয়ন করপোরেশন বহিৃ শিখা রায় সহ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রতিষ্ঠান ও সমবায়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল বিভাগীয় মহাসমাবেশ সফল করতে কলাপাড়ায় ৮ দলীয় জোটের

1

সিরাজগঞ্জ-৩: দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সেলিম জাহাঙ্গীরের মন

2

জকসুর ৭টি কেন্দ্রের ফল ৫৫ ভোটে এগিয়ে ছাত্রদল সমর্থিত ভিপি

3

ফুলবাড়ীর সীমান্তবর্তী এলাকায় ২৯ বিজিবি-এর শীতবস্ত্র বিতরণ ও

4

চরকাউয়া ইউনিয়ন তাঁতীদলের ২৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

5

নির্বাচনে অংশ নিতে ৪ প্রতিষ্ঠানের পদ ছাড়লেন বিএনপি প্রার্থী

6

ধর্মীয় সম্প্রীতি রক্ষায় নুরুল হুদার উদ্যোগ প্রশংসনীয়

7

সাটুরিয়ায় ১০ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

8

সাতক্ষীরার বাজারে উঠেছে দেশীয় প্রজাতির আম

9

চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত

10

বান্দরবানের লামা থানাধীন কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পু

11

নোয়াখালীতে মাদারাসায় ঘুমের মধ্যে ছাত্রকে জবাই করে হত্যা

12

জনগনকে বৃদ্ধাঙ্গলী দেখালে রাজনীতি হয়না

13

কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মধ্যে, শিক্ষা -উপকরণ বিতরন

14

ঝিনাইদহে প্রবাসী হত্যায় বিএনপি নেতা রবি গ্রেফতার

15

জেলা বিএনপির আয়োজনে অধ্যাপক ইউনুসের ৩১তম মৃত্যুবার্ষিকীতে মা

16

শিবচরে জেলা জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃবৃন্দকে সংবর্ধনা

17

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

18

বিসিক উদ্যোক্তা মেলা ২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে পুলিশ সুপার দি

19

চট্টগ্রামের আনোয়ারা ছাত্রদলের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছ

20