জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ডাকসুর জিএস এসএম ফরহাদকে লংগদুতে গণসংবর্ধনা

তাজ মাহমুদ।।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নব-নির্বাচিত জিএস ও লংগদুর কৃতি সন্তান এস এম ফরহাদকে রাঙামাটি পার্বত্য জেলার লংগদুতে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। লংগদু উপজেলার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ গণসংবর্ধনা প্রদান করা হয়।
৮ অক্টোবর, ২০২৫ খ্রিঃ বুধবার বিকাল ৩ঃ০০ টায় লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উপজেলার সর্বস্তরের মানুষের  উদ্যোগে এ গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাবেক উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাওলানা মোঃ নাছির উদ্দীনের সভাপতিত্বে ও মাইনীমুখ মডেল হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক তাজ মাহমুদ এবং লংগদু প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ আলমগীর হোসেনের পরিচালনায় উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে সংবর্ধিত ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নব-নির্বাচিত জিএস ও লংগদু উপজেলার কৃতি সন্তান এস এম ফরহাদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন 
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি হাফেজ আব্দুল মতিন ও বায়তুশশরফ মাদ্রাসা কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহমেদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি শহিদুল ইসলাম শাফি, জেলা সেক্রেটারি মোঃ এরফানুল হকসহ প্রমুখ নেতৃবৃন্দ। 
এছাড়াও উপস্থিত ছিলেন লংগদু প্রেসক্লাবের সভাপতি এবিএস মামুন, জাতীয় ইমাম সমিতির উপজেলা সভাপতি মাওলানা আমিনুর রশিদ, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এখলাস মিয়া খান, সনাতন সম্প্রদায়ের প্রতিনিধি ঝন্টু বসাক, লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি রবিরঞ্জন চাকমা, এনসিপির উপজেলা আহবায়ক মীর সিরাজুল ইসলাম চৌধুরী, লংগদু প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এখলাস মিয়া খান।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, দেশের নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্যতাসম্পন্ন, দেশপ্রেমিক লোকের অভাব রয়েছে। পার্বত্য এই পিছিয়ে পড়া এলাকার সন্তান ফরহাদ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিচ্ছেন। একই ধারাবাহিকতায় পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। ফরহাদ পারলে অন্যরাও পারবে এটা আমরা বিশ্বাস করি। পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা যাতে শিক্ষার সুযোগ, সুবিধা, অধিকারটুকু পায়, সে লক্ষ্যে সকলের কাজ করতে হবে।
সংবর্ধিত অতিথি এস এম ফরহাদ বলেন, "আমার এতটুকু উঠে আসা খুব সহজ ছিল না। এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা করেছি, যা ঢাকা শহর থেকে প্রায় চারশত কিলোমিটার দুরে অবস্থিত। যেখানে শিক্ষক পাওয়া দুষ্কর, যেখানে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বেসরকারি তাও আবার চাহিদার তুলনায় কম। এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা শিক্ষকদের জন্য বড় চ্যালেঞ্জ। সেখানে ছাত্রছাত্রীদের অধ্যয়ন নিশ্চিত করা এবং অন্যান্য সেবা দেওয়া অত্যন্ত কঠিন ও প্রায় অসম্ভব ব্যাপার। এ দুর্গম ও প্রত্যন্ত  এলাকা থেকে লোকবল তৈরি করা অত্যন্ত কঠিন। এবারের ডাকসু নির্বাচনে সর্বমিত্র চাকমা, সাদিক কায়েম, হেমা চাকমা, আমিসহ অনেকে রয়েছে, যারা প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা। রাষ্ট্র থেকে সাপোর্ট পেলে এই পার্বত্য অঞ্চল থেকে আরও অনেক শিক্ষার্থী উঠে আসবে যারা ভবিষ্যতে উপজেলা, জেলা নয় শুধু দেশ ও জাতীকে নেতৃত্ব দিবে।"
উল্লেখ্য যে গত ৯ সেপ্টেম্বর, ২০২৫ ইং অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে বড় জয় পায় ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। এই প্যানেল হতে  এসএম ফরহাদ ডাকসুর জিএস (সাধারন সম্পাদক) পদে নির্বাচনে জয়ী হন। এই প্যানেলের প্রার্থীরা ভিপি, জিএস, এজিএস সহ ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জয়লাভ করে। জিএস পদে নির্বাচিতএসএম ফরহাদ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি।
এস এম ফরহাদের পিতা হাফেজ মাওলানা ফোরকান আহমেদ রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার দুর্নীতি দমন কমিটির উপজেলা সভাপতি ও স্বনামধন্য প্রতিষ্ঠান গাথাছড়া বায়তুশশরফ মাদ্রাসা কমপ্লেক্সের সুপার। এ মাদ্রাসা হতেই তিনি দাখিল পাস করেন। এরপর তিনি ভর্তি হন চট্টগ্রাম নগরের  বায়তুশ শরফ মাদ্রাসায়। সেখান থেকে আলিম পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে ভর্তি হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেখাপড়ার মানোন্নয়ন করতে অভিভাবকদের সাথে শিক্ষকদের মতবিনিময়

1

৪ মাসের শিশুকে সঙ্গে নিয়ে মাদক ব্যবসা

2

জামায়াতের সাথে জোট করায় গোয়ালন্দে এনসিপি নেতার পদত্যাগ

3

আশাশুনিতে সেনাবাহিনীর অভিযানে অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি মাছ জ

4

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক

5

বিরামপুর সার্কেল অফিস ও থানাসমূহ পরিদর্শন করলেন পুলিশ সুপা

6

রাজাপুরে খেলতে গিয়ে বিদ্যুৎবিহীন সোলারের তারে গলায় ফাঁস আটকে

7

কিশোরগঞ্জে এতিম ও দুস্থ্যদের মাঝে দুম্বার মাংস বিতরণ

8

শেখ হাসিনার সাথে হত্যা মামলার আসামী ছাত্রদল নেতা

9

নিজের কিছু হলে ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ নির্দেশনা দিয়

10

বাবুগঞ্জে ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তা

11

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুনামগঞ্জে ছাত্রশিবিরের বি

12

মোংলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তৈয়ব আলীর পাশে মোংলা উপজেলা

13

টেকনাফে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগ মহিলা সমাবেশ অনুষ্ঠ

14

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ বাহিনীর অভি

15

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ'লীগের দুই নেতার পদত্যাগ

16

আসবাবপত্র ক্রয়ে জেলা মহিলা অধিদপ্তরে ব্যাপক অনিয়ম

17

কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিশের মনোনীত প্রার্থীর মতবিনিময়

18

সুরেশ্বর দরবার শরীয়ফ"দেশের অন্যতম আধ্যাত্মিক চর্চা কেন্দ্র

19

নিয়ামতপুরে কেন্দ্রীয় শিশুপার্কের বেহাল দশা

20