জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে এতিম ও দুস্থ্যদের মাঝে দুম্বার মাংস বিতরণ


মোরসালিন ইসলাম
নীলফামারীর কিশোরগঞ্জে এতিমখানা, মাদ্রাসা ও বৃদ্ধাশ্রমসহ ১৪২ প্রতিষ্ঠানের এতিম ও দুস্থ্যদের মাঝে সৌদি সরকারের প্রেরিত দুম্বার মাংস বিতরণ করা হয়েছে। ফলে প্রায় ৮ হাজার এতিম—দুঃস্থ এক বেলা দুম্বার মাংস খাওয়ার সুযোগ পেয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্র জানায়, এ বছর ২৫ কার্টুনে ২১০ প্যাকেট সৌদি সরকারের প্রেরিত কোরবানির দুম্বার মাংস বরাদ্দ পাওয়া গেছে। এসব মাংস উপজেলার এতিমখানা, মাদ্রাসা ও বৃদ্ধাশ্রমসহ ১৪২ প্রতিষ্ঠানের এতিম ও দুস্থ্যদের খাওয়ানোর জন্য বিতরণ করা হয়েছে।
রোববার রাতে উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ হতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বরত অফিসারের উপস্থিতিতে তালিকা অনুযায়ী প্রতিষ্ঠানে এসব মাংস বিতরণ করা হয়।
রওজাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার দায়িত্বরত শামীম বাবু ও হেফজখানার ছাত্র লাদিম জানান, এতিম ও দুঃস্থ ছাত্ররা সরকারের দেয়া দুম্বার মাংস খেয়ে খুশি। তারা সৌদি আরবের দুম্বার মাংস খেতে পারবে ভাবতে পারেনি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান জানান, এতিখানা, মাদ্রাসা ও বৃদ্ধাশ্রমে দুম্বার মাংস সুষ্ঠভাবে বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন— এতিম, দুঃস্থ, অসহায়দের খাওয়ার জন্য সৌদি সরকারের পাঠানো দুম্বার মাংস এতিমখানা, মাদ্রাসা ও বৃদ্ধাশ্রমসহ ১৪২ টি প্রতিষ্ঠানে এসব মাংস বিতরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত

1

ভাঙ্গুড়ায় সড়কের ওপর হাট, ভোগান্তিতে জনসাধারণ

2

কানায় কানায় পূর্ণ জনসভা থেকে যশোরকে সিটি কর্পোরেশন করার দৃ

3

ঝালকাঠিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

4

কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

5

বেলকুচিতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির ষান্মাসিক মিট

6

দুর্গাহাটা ইউনিয়নের সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

7

শীতে ঝিনাইগাতীর গারো পাহাড়ে পর্যটকের ঢল, মুখে হাসি পর্যটন ব্

8

জলাতঙ্ক নির্মূলে লোহাগাড়ায় পাঁচ দিনব্যাপী কুকুর ভ্যাকসিনেশন

9

অসচ্ছল শিক্ষার্থীকে স্নাতকে ভর্তির সম্পূর্ণ খরচ দিল ইবি ছাত্

10

টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসতঘর, ক্ষয়ক্ষতি দুই লক্ষ

11

বেনাপোলে ২ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি বাণিজ্য

12

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চরকাউয়া ইউনিয়ন যুবদলের দোয়া মা

13

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত অতিক্রম রোধে তৎপরতা জোরদার করা হয়েছে

14

নওগাঁয় পুলিশ সুপারের উপস্থিতিতে রানীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠ

15

গাইবান্ধায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানে ধর্ষণের শিকার মাদ

16

আশাশুনিতে নির্বাচন বিষয়ে এসিল্যান্ডের এলাকা পরিদর্শন ও মতবিন

17

ঘাটাইলে ধানের শীষের পক্ষে বিএনপির জনসভা অনুষ্ঠিত

18

শিবচরে অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ ও গাভ

19

চাঁপাইনবাবগঞ্জে রোজার মাসে বিক্রির জন্য মজুদ নিম্নমানের খাঁজ

20